ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। সড়কে ভোগান্তি থাকলেও লম্বা ছুটিতে দারুন সময় কাটানোর কথা জানান তারা। শিডিউল বিপর্যয় ছাড়াই সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যথাসময়ে ট্রেন ছেড়ে আসছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরে ভ্রমণের নির্দেশনা মেনে চলছেন অল্প সংখ্যক যাত্রী।








