চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো লোকসভা নির্বাচন, ৪ জুন ফল প্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:02 অপরাহ্ন 01, জুন 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারতের নির্বাচনী ব্যালট পেপার ফেলে দিচ্ছেন একজন ভোটার. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তম দফা ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। শনিবার ১ জুন সকাল ৭টা থেকে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সপ্তম দফায় ভোট নেওয়া হয় দেশটির ৮টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫৭টি আসনে।

পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ৯টি লোকসভা আসন রয়েছে এ তালিকায়। ৮টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি আসনে মোট প্রার্থীর সংখ্যা ছিল ৯০৭ জন।

এছাড়া উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৩টি, বিহারের ৪০টির মধ্যে ৮টি, ওড়িশায় ২১-এর মধ্যে ছয়টি এবং ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে তিনটিতে ভোট হয়েছে। পঞ্জাবের ১৩ এবং হিমাচলের ৪টি লোকসভা কেন্দ্রের মধ্যে সবকটি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের একমাত্র আসনে ভোট হয়েছে। আগামী ৪ জুন প্রকাশ করা হবে ভোটের ফল।

গত ১৯ এপ্রিল শুরু হয় ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপ। দীর্ঘ দেড় মাস পর সপ্তম দফা ভোট গ্রহণের মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে নির্বাচন।

নির্বাচনের পরিবেশ এবং সমর্থকদের উৎসাহ দেখে কূটনৈতিকরা অনুমান করছেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদির সামনে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আসতে পারে।  এবারও নরেন্দ্র মোদি ক্ষমতায় এলে স্বাধীন ভারতের ৭৭ বছরের ইতিহাসে একটি বিরল ঘটনা হবে।

প্রতি ৫ বছর অন্তর নির্বাচনে ২০১৪ সাল থেকে বর্তমান পর্যন্ত ভারতের ক্ষমতায় আছে বিজেপি। তবে ভারতের অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে নিজেদের অবস্থান ফিরে পাওয়ার ভালো সুযোগ রয়েছে কংগ্রেসের হাতে। এই সুযোগের নেতৃত্বে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইনডিয়া)। ২০২৩ সালের জুলাই মাসে গঠিত এই জোটে রয়েছে বিজেপিবিরোধী ২৬টি রাজনৈতিক দল। এসব দলের মধ্যে কয়েকটি দল বিভিন্ন রাজ্যের ক্ষমতায়ও রয়েছে।

অন্যদিকে শেষ দফা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। এ দফায় রাজ্যের ৯ আসনে ভোটগ্রহণের মধ্যে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতার উত্তর কেন্দ্র সহিংসতার ঘটনা ঘটে।

সহিংসতার মূল কারণ হিসেবে ভোট দিতে না পারার ঘটনাকে চিহ্নিত করা হয়েছে। ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন আসন থেকে সহিংসতার তথ্য পাওয়া যায়।

জানা যায়, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের পিকনিক গার্ডেনসের ২৬৬ নম্বর বুথে ভুয়া এজেন্ট বসানো নিয়ে অশান্তি সৃষ্টি হয়। ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শা হালিম অভিযোগ জানাতেই দৌড়ে পালান অভিযুক্ত ব্যক্তি। এছাড়া ভোট শুরুর আগেই রক্ত ঝরেছে বারাসাতে কদম্বগাছিতে। বিজেপির বুথ সভাপতির মেয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

গুলি, বোমাবাজি, বুথ জ্যাম, ভুয়া ভোটার, বিরোধী দলের কর্মীদের মাথা ফাটানোর মতো ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে সপ্তম দফার ভোট। এতোসব সহিংসতার ঘটলেও এতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Tags: লোকসভা নির্বাচনশেষ
Previous Post

ডালাসে পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের

Next Post

এমপি আনার হত্যার ঘটনা তদন্তে নেপালে ৪ সদস্যের গোয়েন্দা দল

Next Post
নেপালে তদন্তের জন্য পাঠানো ৪ সদস্যের গোয়েন্দা দল. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি আনার হত্যার ঘটনা তদন্তে নেপালে ৪ সদস্যের গোয়েন্দা দল

বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির নির্বাচন বাতিলের সিদ্ধান্তের আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির নির্বাচনের ফল বাতিল করে আহ্ববায়ক কমিটি গঠন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT