চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যাচেলর পয়েন্ট’ দেখা দর্শকের অভ্যাসে পরিণত হয়েছে: অমি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 অপরাহ্ন 29, নভেম্বর 2022
in অন্যান্য, বিনোদন
A A
অমি ও পুলিশ কর্মকর্তাদের ছবি, ব্যাচেলর পয়েন্টের প্রসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় সিজনের পর সাফল্যের ধারাবাহিকতায় প্রচার হচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চতুর্থ সিজন। দর্শকদের কাছে নাটকটি এতটাই প্রিয় হয়ে উঠেছে যে, শত তম পর্ব অতিক্রম করেছে সময়ের সবচেয়ে আলোচিত এ নাটক!

এর আগে তিনটি সিজন দর্শকরা উপভোগ করলেও শততম এপিসোড পার করেনি, যা এবারই প্রথম করলো। পরিচালক অমি মনে করেন, এই নাটক দেখা দর্শকদের অভ্যাসে পরিণত হয়েছে। চ্যানেল আই অনলাইনকে তিনি যেমনটা বললেন, ‘ব্যাচেলর পয়েন্ট দেখা দর্শকদের অভ্যাসে পরিণত হয়েছে।’

নাটকটির প্রায় প্রতিটি দৃশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল! এর প্রতি চরিত্রই আলাদাভাবে জনপ্রিয়। এই নাটকের চরিত্রগুলো দিয়ে প্রায় প্রতিটি শিল্পী নতুন করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। অমির কথা, দর্শক সবসময় অপেক্ষায় থাকে কবে নতুন নতুন এপিসোড আসবে।

দর্শকের এই ভালোবাসায় বরাবরই সিক্ত হচ্ছেন পরিচালক অমি। তিনি বলেন, শুধু আমি নই, আমার টিমের প্রত্যেক সদস্য দর্শকের কাছে কৃতজ্ঞ।

অমি আরও বলেন, দর্শকদের উচ্ছ্বাস, মতামত তাদের পালস সবকিছুই আমি বুঝি। তারা শুধু প্রতি এপিসোড নয়, বরং প্রতি দৃশ্যই উপভোগ করে। প্রচারের ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে মিলিয়ন ভিউ ছাড়ায়। একদিনের মধ্যে ৩০ লাখের বেশী ভিউ হয়। এটা দর্শকের অভ্যাস না হলে কখনও হয় না।

এদিকে, সোমবার বিকেলে ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন এপিসোডে প্রচার হতে যাওয়া ‘এলাকার চাপাবাজ বড় ভাই’ বাচ্চুর চরিত্রে অভিনয় করা মুসাফির সৈয়দ বাচ্চুর গ্রেপ্তারের একটি ছবি প্রকাশ করে অমি। কিছুক্ষণের মধ্যেই ‘লগে আছি ডটকম-এর এমডি গ্রেপ্তার’ লেখা ওই ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। নাটকটির অনেক দর্শকই মন্তব্যে লিখেছেন, দেশের ই-কর্মাস মার্কেটে জালিয়াতির প্রসঙ্গ টেনে বানানো এই দৃশ্যটি বেশ উপভোগ্য হয়ে উঠবে!

কাজল আরেফিন অমি বলেন, শততম পর্ব পার হলেও সবকিছুর একটা শেষ আছে। ব্যাচেলর পয়েন্ট-এরও শেষ হবে। তবে আমি যতদিন পারবো দর্শকদের এভাবে আনন্দ দিয়ে যেতে চাই। আগামীতে ‘ব্যাচেলর পয়েন্ট’ আরও জমে উঠবে। সামনে কাবিলা-শুভদের জীবনে অনেককিছু দেখা হবে।

সপ্তাহের বৃহস্পতি থেকে রবি এই তিন দিন রাতে ধ্রুব টিভিতে প্রচার হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফোর। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মিশু সাব্বির, পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা, পাভেল, আশুতোষ সুজন প্রমুখ।

Tags: অমিআবদুল্লাহ রানাআশুতোষ সুজনচাষী আলমনাটকপলাশপাভেলপারসা ইভানাফারিয়া শাহরিনব্যাচেলর পয়েন্টমনিরা মিঠুমারজুক রাসেলমিশু সাব্বিরলিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিমুল শর্মাসাবিলা নূরসিনেমা
Previous Post

মোসাদ্দেকের একার লড়াই, ভারতের লিড

Next Post

‘কেজিএফ’ নির্মাতার ছবিতে প্রভাসের সঙ্গে বিজয়?

Next Post
প্রভাস ও বিজয় একসঙ্গে ছবি, কেজিএফ নির্মাতার সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কেজিএফ’ নির্মাতার ছবিতে প্রভাসের সঙ্গে বিজয়?

নেইমার ছাড়া ব্রাজিলের ফুটবল দলের খুশি ও উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের অনুপস্থিতি টের পাচ্ছে ব্রাজিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT