চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলায় ইউপি চেয়ার‌ম্যানের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

হারুন উর রশীদ by হারুন উর রশীদ
8:26 পূর্বাহ্ন 24, সেপ্টেম্বর 2023
in জনপদ, বরিশাল
A A
ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের চেয়ারম্যান, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের  ভাতিজা ইফতারুল হাসান স্বপনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, নারী কেলেংকারি, সরকারি কর্মকর্তাদের সাথে অশোভন আচরণ, অদৃশ্য ক্ষমতা দিয়ে সরকারি কর্মকর্তাদের বদলি, তেঁতুলিয়া থেকে অবৈধ বালু উত্তোলন, পল্লী বিদ্যুতের প্রতি খুঁটি থেকে জোরপূর্বক টাকা আদায়, বিভিন্ন খামারের গরু চুরি ও জেলেদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ভোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকীব।

তিনি বলেন, অদৃশ্য শক্তির ভয়ে আজকে পুরো আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্যাতিত অবহেলিত। কথা বলতে সাহস পায় না। অদৃশ্য শক্তিকে ব্যবহার করে স্বপন চেয়ারম্যান তার এলাকা ও আশপাশে বিভিন্ন চরাঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করছে। তার অত্যাচারের ফলে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করেছেন।

তিনি আরও বলেন, ওই ইউনিয়নে কোনো মেয়ের বয়স ১২-১৩ বছর হলেই চেয়ারম্যানের ভয়ে অভিভাবকরা মেয়েকে বাড়িতে না রেখে আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেয়। কেউ কোনো প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। বাঘমারা চরের তিন হাজার একর জমি তিনি দখল করে ভোগ করছেন জমির মালিকদের জমির কাছে যেতে দেয়া হয় না। কেউ ঘাস কাটলেও তাকে চাঁদা দিতে হয়। বাংলাবাজারে কোনো বোরাক ঢুকলে ২০ টাকা করে চাঁদা দিতে হয় স্বপন চেয়ারম্যানকে।

বক্তারা বলেন, জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণে জেলেদের না দিয়ে তার পছন্দের বিত্তশালি ৬ জনকেই দেয়া হয়। তদন্তে প্রমাণিত হওয়ায় তদন্তকারী কর্মকর্তাকে গালাগাল ও বদলি করে দেয়া হয়। বিভিন্ন উপজেলা থেকে মাছের ট্রাক আসলে বাংলাবাজারের কাছে তার চৌকিদার, দফাদার ও বাহিনী দিয়ে নিজে থেকে মাছগুলো বাঘমারা খেয়া দিয়ে নিয়ে যায়। ভোলাতে ঢুকতে দেয় না।

জহিরুল ইসলাম নকীব বলেন, আমি জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক। আমার ওপরই যদি অত্যাচার চালানো হয় তাহলে সাধারণ মানুষের আবস্থা কী হতে পারে।

অবিলম্বে চেয়ারম্যান স্বপনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সরকারি স্কুল মাঠে বড় ধরনের সমাবেশ করার ঘোষণা দেন তিনি।

Previous Post

কেনের রেকর্ড গড়া ম্যাচে বায়ার্নের বড় জয়

Next Post

মিয়ানমারে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

Next Post
মিয়ানমারে ৪.৮ মাত্রার ভূমিকম্পের চিত্র, সিসমোগ্রাফি ডিভাইসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

বাংলাদেশের উন্নয়নের জন্য অবিরত প্রচেষ্টা চালাচ্ছে সরকার. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃতি ও জীবন ক্লাবের মহাসম্মেলনে সবুজ বাংলাদেশ গড়তে আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT