নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে শেষ করতে হবে। এজন্য যতদ্রুত সম্ভব ভোটের চুড়ান্ত তারিখ জানানো হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপ-নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সাথে ইসির প্রস্তুতি সভা শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরে পরীক্ষা আছে। পরীক্ষা যাতে ব্যহত না হয়, সেটি লক্ষ রাখা হবে। জানুয়ারিতে ফাঁকা পাওয়া যাবে। তবে রোজা আছে। এ বিষয়ে আমরা কয়েক দফা বসব। কমিশন সভায় চুড়ান্ত করা হবে।









