চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত: আসিফ মাহমুদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 18, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
আসিফ মাহমুদ স্থানীয় নির্বাচন নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার।

সারা দেশে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের ওপর জেলা পরিষদের দায়িত্বও অর্পিত হয়েছে। এ কারণে একজন ডিসির পক্ষে একাধিক দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়ছে উল্লেখ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন আগে স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিদের নিয়ে আসা উচিত।

মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি দুপুরে ঢাকায় জেলা প্রশাসক সম্মেলনের শেষদিনের কার্যক্রমে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতীয় নাকি স্থানীয় পর্যায়ের নির্বাচন কোনটি আগে হবে তা নিয়ে ঐকমত্য কমিশনের সভায়ও আলোচনা হয়েছে। তবে এখনও সরকারের দিক থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে খুব দ্রুতই একটা সিদ্ধান্ত আসবে, যোগ করেন স্থানীয় সরকার উপদেষ্টা।

কোনো পর্যায়ে নির্বাচন আগে হওয়া উচিত তা নিয়ে বিএনপির সঙ্গে মতবিরোধ রয়েছে জামায়াত এবং বৈষম্যবিরোধীদের।

গত ৮ জানুয়ারি ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সাক্ষাতের সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে সরকার।

Tags: জাতীয় নির্বাচনস্থানীয় নির্বাচন
Previous Post

সরকারের ভেতরে ভারতের দালাল ঢুকে গেছে: জামায়াত নেতা ডা. তাহের

Next Post

নদী, পাহাড় ও বন রক্ষায় জেলা প্রশাসকদের সুস্পষ্ট নির্দেশনা দিলেন পরিবেশ উপদেষ্টা

Next Post
বাংলাদেশের জেলা প্রশাসকদের সম্মেলন ২০২৫, ঢাকায় অনুষ্ঠিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

নদী, পাহাড় ও বন রক্ষায় জেলা প্রশাসকদের সুস্পষ্ট নির্দেশনা দিলেন পরিবেশ উপদেষ্টা

পুতিনের সাথে জেলেনস্কির আলোচনা সম্ভব বলে ক্রেমলিনের মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়োজনে জেলেনস্কির সাথে কথা বলবেন পুতিন: ক্রেমলিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT