চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাড়ি কিনতে বেড়েছে ঋণসীমা, ব্যক্তিগত ঋণেও নতুন সুবিধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 পূর্বাহ্ন 06, মে 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
বৈদ্যুতিক গাড়ি চার্জিং স্টেশনে চার্জিং করছে একটি আধুনিক গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার উৎসাহিত করতে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি ক্রয়ে ঋণসীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব গাড়ি কিনতে এখন একজন গ্রাহক সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যা আগে ছিল ৬০ লাখ টাকা।

মঙ্গলবার (৫ মে) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, সাধারণ গাড়ির ক্ষেত্রে ঋণের সর্বোচ্চ সীমা ৬০ লাখ টাকা অপরিবর্তিত থাকলেও পরিবেশবান্ধব গাড়ির জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।

নতুন নীতিমালায় ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ক্ষেত্রে ঋণ-ইক্যুইটি অনুপাত বাড়িয়ে ৮০:২০ নির্ধারণ করা হয়েছে, যেখানে সাধারণ গাড়ির ক্ষেত্রে তা ৬০:৪০ রয়েছে। অর্থাৎ, এক কোটি টাকা মূল্যের কোনো ইলেকট্রিক বা হাইব্রিড গাড়ির জন্য ব্যাংক থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা ঋণ পাওয়া যাবে এবং বাকি অর্থ গ্রাহককে নিজস্ব উৎস থেকে দিতে হবে।

একই সার্কুলারে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও সীমা বাড়ানো হয়েছে। জামানত ছাড়া একজন গ্রাহক এখন সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। আর উপযুক্ত জামানত থাকলে এই ঋণের পরিমাণ বাড়লেও তা কোনো অবস্থাতেই ৪০ লাখ টাকার বেশি হবে না।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশে ভোক্তা পণ্যের বাজার সম্প্রসারণ, মাথাপিছু আয় বৃদ্ধি এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির ফলে মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই ভোক্তা ঋণনীতিতে পরিবর্তন আনা হয়েছে।

তবে সার্কুলারে ব্যাংকগুলোকে সতর্ক করে বলা হয়েছে, ভোক্তা অর্থায়নের প্রবৃদ্ধি যেন কোনোভাবেই মোট ঋণ প্রবৃদ্ধির হারকে অতিক্রম না করে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

Tags: ঋণহাইব্রিড গাড়ি
Previous Post

নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে বিশ্ববিদ্যালয়

Next Post

নিহত বৃষ্টির প্রথম জানাজা বুধবার যুক্তরাষ্ট্রে, মরদেহ দেশে আসবে ৯ মে

Next Post
খুশি নারী প্রকৃতি পেছনে নদী ও গাছের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহত বৃষ্টির প্রথম জানাজা বুধবার যুক্তরাষ্ট্রে, মরদেহ দেশে আসবে ৯ মে

অভ্যন্তরীণ ছবি, বৃদ্ধ মহিলার মুখের ছবি, চশমা পরা, বাংলাদেশি মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদের মা মারা গেছেন, বিএনপির শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT