ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ইলেকট্রনিক্স পণ্যের দাম বেড়েছে লাগামহীনভাবে। এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী চার্জার ফ্যানের দাম বাড়িয়েছে কয়েক দফা। আইপিএসসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারী ব্যবসায়ীরা পণ্য স্টক করে পণ্যের দাম বাড়িয়েছে।








