সারাদেশে গ্যাস সংকট ব্যাপক আকার ধারণ করেছে। বাসাবাড়ি, সিএনজি, শিল্প কারখানা সবখানেই গ্যাসের জন্য হাহাকার। মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ। এজন্য দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কম বলে জানিয়েছে পেট্রোবাংলা।








