চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে বন্যায় প্রাণিসম্পদ খাতে ২৭ কোটি টাকার ক্ষতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 12, জুলাই 2026
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
চট্টগ্রামে বন্যার পানিতে প্রাণিসম্পদ খামার ও গবাদি পশু ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে টানা এক সপ্তাহের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার দক্ষিণাঞ্চলের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় বন্যার প্রভাব সবচেয়ে বেশি দেখা গেলেও চন্দনাইশ, লোহাগাড়া, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, সন্দ্বীপ, মিরসরাই, রাউজান, ফটিকছড়ি ও সীতাকুণ্ডের বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে।

বন্যার কারণে হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করলেও সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন প্রান্তিক খামারিরা। খামার তলিয়ে যাওয়ায় অনেকেই গরু-ছাগল নিয়ে উঁচু স্থান, সড়ক কিংবা বাঁধে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিভিন্ন এলাকায় গবাদিপশুর জন্য খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ইতোমধ্যে বহু গবাদিপশু ও পোলট্রি মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ বিভাগের প্রাথমিক হিসাবে, চলমান বন্যায় প্রাণিসম্পদ খাতে এ পর্যন্ত প্রায় ২৭ কোটি ১৮ লাখ ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ২৩টি গরু মারা গেছে, যার আনুমানিক মূল্য ২০ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া ৮৪টি ছাগল মারা যাওয়ায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পোলট্রি খাত। জেলার ৬৫টি মুরগির খামার বন্যার কবলে পড়েছে। এতে প্রায় ৪৩ হাজার মুরগি মারা গেছে বা নষ্ট হয়েছে, যার আনুমানিক আর্থিক ক্ষতি ৮৯ লাখ টাকা।

এছাড়া প্রায় ৫ হাজার একর ঘাসের প্লট পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে, যার মূল্য প্রায় ১০ কোটি টাকা। একই সঙ্গে প্রায় ৫০ হাজার টন শুকনো পশুখাদ্য নষ্ট হওয়ায় আরও ১৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।

ক্ষতিগ্রস্ত খামারিদের অভিযোগ, শুধু প্রাণীহানি নয়, খাদ্যসংকট, রোগের ঝুঁকি এবং খামারের অবকাঠামোগত ক্ষতির কারণে আগামী কয়েক মাস এ খাত চরম সংকটে পড়তে পারে। বন্যার পানি সরে গেলেও খামারগুলো স্বাভাবিক অবস্থায় ফিরতে দীর্ঘ সময় লাগবে বলে তারা আশঙ্কা করছেন।

বাঁশখালীর খামারি ফরহাদুল ইসলাম জানান, টানা বৃষ্টি ও ঝড়ের সময় একটি গাছ তার খামারের ওপর ভেঙে পড়ে। এতে তার খামারের ১২টি ফ্রিজিয়ান গরুর মধ্যে তিনটি মারা যায় এবং চারটি আহত হয়। এ ঘটনায় তার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চট্টগ্রাম জেলা ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক তানভীর হোসেন বলেন, বন্যায় জেলার অধিকাংশ ডেইরি ও ফ্যাটেনিং খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। পশুখাদ্য নষ্ট হওয়ায় খামারিরা সংকটে পড়েছেন এবং দুধ সরবরাহও ব্যাহত হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, পানি নেমে গেলে ক্ষুরা রোগ, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে।

তিনি ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসনে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা, পশুখাদ্য, ওষুধ, ভ্যাকসিন এবং ভেটেরিনারি সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

এদিকে জেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, বন্যাকবলিত এলাকায় ভেটেরিনারি টিম মাঠে কাজ করছে। অসুস্থ পশুর চিকিৎসা, ওষুধ বিতরণ এবং খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে ক্ষতিগ্রস্তদের দাবি, দ্রুত সরকারি প্রণোদনা ও সহায়তা না পেলে অনেক প্রান্তিক খামারি স্থায়ীভাবে খামার কার্যক্রম বন্ধ করতে বাধ্য হতে পারেন।

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে চূড়ান্ত ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করা হবে। পানি কমার সঙ্গে সঙ্গে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

Tags: ক্ষতিচট্টগ্রাম
Previous Post

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন

Next Post

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

Next Post
গাইবান্ধা জেলার মানচিত্র ও পিন কোডের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় নিজ বাড়িতে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা

আহত হাতি পাহাড় থেকে পড়ে গেছে, স্থানীয়রা উদ্ধার করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঁচানো গেল না পাহাড় থেকে পড়ে আহত মা হাতিটিকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT