চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবিসি’র লাইভ সম্প্রচারে ভেসে এলো ‘পর্নোগ্রাফিক’ শব্দ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:40 অপরাহ্ন 18, জানুয়ারি 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বিবিসি’র লাইভ সম্প্রচারে ‘পর্নোগ্রাফিক’ শব্দ শোনা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুল ও উলভসের ম্যাচ প্রচারের সময় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে ব্রিটিশ সম্প্রচার মাধ্যম বিবিসি। ম্যাচপূর্ব বিশ্লেষণ চলাকালীন একটি পর্নোগ্রাফিক অডিও প্রচার করে ফেলেছে তারা। ঘটনায় কড়া সমালোচনার মুখে পড়েছে মাধ্যমটি।

মঙ্গলবার রাতে এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে নেমেছিল লিভারপুল ও উলভস। খেলা শুরুর ১৩ মিনিটে রেডস মিডফিল্ডার হার্ভে এলিয়টের দুর্দান্ত শটে বল গড়ায় স্বাগতিকদের জালে। পরে আর জালের দেখা না পেলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

এদিন বিবিসিতে ম্যাচপূর্ব বিশ্লেষণ পর্বে ছিলেন গ্যারি লিনেকার, পল ইনস ও ড্যানি মারফি। ম্যাচ শুরুর ১০ মিনিট আগে তারা কথা বলছিলেন। সেসময় পর্নোগ্রাফিক অডিওর প্রচার তাদের আলোচনায় বিঘ্ন ঘটায়।

তখন বিষয়টি এড়িয়ে যান লিনেকার। এভারটনের সাবেক ফরোয়ার্ড অ্যালান শিয়েরারকে আলোচক হিসেবে পরিচয় করিয়ে দেন। পরে অডিওর বিষয়ে বলেন, ‘আমি জানি না কে এই শব্দ করছে।’

ঘটনার জেরে সমালোচিত হচ্ছে বিবিসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করা হচ্ছে সম্প্রচার মাধ্যমটিকে।

অনাকাঙ্ক্ষিত ঘটনার পর টুইটারে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছে বিবিসি। বলেছে, ‘সন্ধ্যায় ফুটবলের লাইভ কাভারেজের সময় বিব্রতকর পরিস্থিতির কারণে কোনো দর্শক ক্ষুব্ধ হলে আমরা ক্ষমাপ্রার্থী। আমরা তদন্ত করছি কিভাবে এটি ঘটেছে।’

Tags: উলভসএফএ কাপবিবিসিলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ১১০

Next Post

নির্দলীয় সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাবো না: মির্জা ফখরুল

Next Post
খালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাক, রিং পরানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্দলীয় সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাবো না: মির্জা ফখরুল

ব্ল্যাক ওয়ার নায়িকা মরুভূমিতে অজ্ঞান হয়ে পড়েছেন, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মরুভূমিতে অজ্ঞান হয়ে পড়েন 'ব্ল্যাক ওয়ার' নায়িকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT