চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের শিরোপা উদযাপন র‌্যালি: গাড়িচাপা, শিশুসহ আহত ৫০

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 27, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের শিরোপা উদযাপন র‌্যালিতে গাড়িচাপা ঘটনায় আহত ৫০. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পর সোমবার রাতে লিভারপুল জয় উদযাপন করছিল। এসময় সমর্থকদের ভিড়ের উপর একটি গাড়ি এসে পড়ে। ৪ শিশুসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত অভিযোগে পুলিশ লিভারপুল এলাকা থেকে ৫৩ বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করেছে। তবে ঘটনাটিকে সন্ত্রাসবাদ হিসেবে দেখা হচ্ছে না।

ঘটনাটি নিয়ে সংবাদ সম্মেলন করেছে পুলিশ। মার্সিসাইড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, এটি বিচ্ছিন্ন একটি ঘটনা। আমরা বর্তমানে ঘটনার সাথে জড়িত অন্যকাউকে খুঁজছি না।’

সন্ত্রাসবাদ বলতেও নারাজ মার্সিসাইড পুলিশ। জেনি সিমস বলেছেন, ‘ঘটনাটি সন্ত্রাসবাদ নয় এবং আমরা এটাকে ওরকম হিসেবে বিবেচনা করছি না।’

নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিস এনএইচএস ট্রাস্টের প্রধান ডেভিড কিচিন জানিয়েছেন, কমপক্ষে ১৭ লিভারপুল সমর্থককে হাসপাতালে নেয়া হয়েছে। তার মধ্যে এক শিশুসহ দুজন মারাত্মক আহত হয়েছেন।

পুলিশের তথ্য বলছে, সামান্য আঘাত নিয়ে ঘটনাস্থলে অন্ততপক্ষে আরও ২০ জন চিকিৎসা নিয়েছেন এবং অন্যরা আশেপাশের জরুরি সেবা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। অবশ্য পুলিশ আহতদের পূর্ণাঙ্গ তথ্য দিতে পারেনি।

ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে, একটি গাড় কালো রঙের গাড়ি হঠাৎ ভিড়ের মধ্যে দ্রুতগতিতে ঢুকে পড়ছে। গাড়িটি সামনের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে সমর্থকরা এদিক-সেদিক পড়ে যাচ্ছিলেন। ভিডিওতে দেখা যায়, গাড়িটি থামানোর চেষ্টা হচ্ছে এবং সমর্থকরা ক্ষুব্ধ। পুলিশ এসময় তাদের আটকানোর চেষ্টা করলেও গাড়ির পিছনের জানালা ভেঙে ফেলা হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বিবৃতিতে বলেছেন, ‘পুরো দেশ লিভারপুলের পাশে আছে। এই ভয়াবহ ঘটনায় আহতদের সমর্থন এবং যত্ন নিচ্ছে। ঘটনার নিয়ন্ত্রণে পুলিশ এবং অন্য জরুরি সেবাগুলো অসাধারণ সাহসিকতা দেখিয়েছে।’

Tags: ইপিএললিড স্পোর্টসলিভারপুলস্টারমার
Previous Post

এভাবেও ফিরে আসা যায়!

Next Post

যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলায় নিহত ২

Next Post
পার্কে বন্দুক হামলার ঘটনায় তদন্তে পুলিশ ও তদন্তকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে পার্কে বন্দুক হামলায় নিহত ২

শফিক রেহমানের মুক্তির সময় সাংবাদিকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়কে অপহরণ-হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমান খালাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT