চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেমস পার্কে নিউক্যাসল নাটক, পয়েন্ট খোয়াল লিভারপুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:49 পূর্বাহ্ন 05, ডিসেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুল ফুটবলাররা জেমস পার্কে গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে অনেক নাটক হয়েছে। লিগে শীর্ষে থাকা অলরেডদের আতিথেয়তা দিয়ে দুবার আগে গোল করেছে নিউক্যাসল। দুবারই সমতায় ফেরার পর একবার এগিয়ে গিয়েও জয়ে মাঠ ছাড়তে পারেনি লিভারপুল। নিউক্যাসলের শেষ মিনিটের গোলে ৩-৩ সমতায় পয়েন্ট হাতছাড়া হয়েছে তাদের।

বৃহস্পতিবার রাতে আক্রমণ পাল্টা আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল নিউক্যাসল ইউনাইটেড ও লিভারপুল। ৩৫ মিনিটে আলেকজান্ডার ইসহাক প্রথমবার গোল করে নিউক্যাসলকে এগিয়ে দিলে ৫০ মিনিটে কার্টিস জোনসের গোলে সমতায় আসে লিভারপুল।

৬২ মিনিটে আবারও এগিয়ে যায় স্বাগতিক দল, এবার গোল করেন অ্যান্থনি গর্ডন। আট মিনিট পর মোহাম্মেদ সালাহ গোল করে অলরেডদের ফের সমতায় ফেরান। খেলা এখানেই শেষ নয়, ৮৩ মিনিটে সালাহর গোলেই এগিয়ে যায় লিভারপুল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান ফ্যাবিয়ান শার। পূর্ণ পয়েন্ট হাতছাড়া হয় আর্নে স্লটের দলের।

ম্যাচ শেষে সালাহকে নিয়ে স্লট বলেছেন, ‘প্রতিবার যখন তাকে আমাদের প্রয়োজন হয়, সে গুরুত্বপূর্ণ একটি গোল করে। মাঠে সে অসাধারণ ছিল, ওই গোল বাদে সে দলের জন্য বিশেষ কিছু করেছে। প্রথমার্ধে আমরা খেলতে না পারলেও দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি।’

অন্যদিকে ইসহাকের প্রশংসায় ক্যাসল কোচ এডি হাউই বলেছেন, ‘আমার মনে হয়েছে এটা মৌসুমে তার সেরা পারফরম্যান্স ছিল। এটা তেমন গোল ছিল না। এ মৌসুমে এমন গোল আমরা আরও হাতছাড়া করেছি। ম্যাচের ওই ম্যাজিক মুহুর্তগুলো ম্যাচকে আপনার দিকে নিয়ে আসতে পারে।’

মৌসুমে এপর্যন্ত ১৪ ম্যাচ খেলে ৩৫ পয়েন্টে শীর্ষে লিভারপুল। ২৮ পয়েন্ট নিয়ে দুই ও তিনে চেলসি ও আর্সেনাল এবং ২৬ পয়েন্ট নিয়ে চারে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

Tags: নিউক্যাসলম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুরসালাহস্লট
Previous Post

গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত অর্ধশতাধিক

Next Post

পঞ্চদশ সংশোধনী বাতিল চাওয়া রিটের রায় ১৭ ডিসেম্বর 

Next Post
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চদশ সংশোধনী বাতিল চাওয়া রিটের রায় ১৭ ডিসেম্বর 

আলিফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, পুলিশ সদস্যরা সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

যেভাবে গ্রেপ্তার হলো আইনজীবী আলিফ হত্যা মামলার প্রধান আসামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT