চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের নিজেদেরকে নতুন করে আবিষ্কার করতে হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:13 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুল কোচ জার্গেন ক্লপ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গে দারুণ লড়াই করেছিল লিভারপুল। একমাত্র গোলে হেরে রানার্সআপ হওয়া দলটি চার মাস পর এবারের আসরের শুরুতে রীতিমতো মুখ থুবড়ে পড়ল। নাপোলির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়ে অলরেডরা।

দলের পারফরম্যান্স নিয়ে বেশ হতাশ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। ম্যাচ শেষে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। নাপোলির ভালো খেলার কথাও তিনি স্বীকার করেন।

‘এটা মেনে নেয়া সত্যিই কঠিন। খেলাটি দেখে থাকলে পরাজয়ের কারণ ব্যাখ্যা করা এতটা কঠিন নয়। প্রথমত নাপোলি আসলেই ভালো খেলেছে। আমরা ভালো খেলিনি। এটাই পরাজয়ের প্রথম ব্যাখ্যা। আমরা প্রথমার্ধে খারাপ খেলেছি। তবে সাধারণত আমরা তিন গোল হজম করি না। মনে হচ্ছে আমাদের নিজেদেরকে নতুন করে আবিষ্কার করতে হবে। অনেক কিছুর অভাব রয়েছে।’

‘ফুটবলে সবসময় সমাধান থাকে। আমরা যথেষ্ট ভালো খেলি না। সেই কারণেই আমরা ম্যাচ হারি। তাতে আমার দায় আছে। বিষয়টা নিয়ে ভাবার জন্য আমার সময় দরকার।’

স্কোয়াডে একের পর এক ইনজুরি ক্লপকে দুশ্চিন্তায় ফেলেছে। বায়ার্ন মিউনিখে সাদিও মানে চলে যাওয়ায় স্ট্রাইকিং পজিশনে অভাব টের পাওয়া যাচ্ছে। এমতাবস্তায়, নতুন পরিকল্পনার যে বিকল্প নেই, সেটি ভালোই টের পাচ্ছেন জার্মান কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগেও লিভারপুলের অবস্থা বেশ খারাপ। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে থাকায় শিরোপা হাতছাড়া হয়েছিল। অথচ এবার ৬ ম্যাচে ২ জয়, ৩ ড্র ও এক হারে ৯ পয়েন্ট নিয়ে তারা টেবিলের সাত নম্বরে অবস্থান করছে।

আগামী শনিবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে লিগ ম্যাচে খেলবে অলরেডরা। প্রতিপক্ষ সেদিন লিভারপুলের জয়ের হাসি থামাতে পারবে না বলেই দাবি করেছেন ক্লপ। তবে তিনি এও জানালেন, ঠিকঠাকভাবে আগে দল সাজাতে হবে।

Tags: ক্লপচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

যুবককে হত্যা করে লাশ মাটিচাপা: বাবা-মা-ভাই আটক

Next Post

নকশিকাঁথা তৈরি করে স্বাবলম্বী ক্ষেতলালের ১০ গ্রামের শতাধিক নারী

Next Post
নারীরা নকশিকাঁথা তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নকশিকাঁথা তৈরি করে স্বাবলম্বী ক্ষেতলালের ১০ গ্রামের শতাধিক নারী

নয়নতারার গডফাদার লুক প্রকাশ্যে, সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়নতারার 'গডফাদার' লুক প্রকাশ্যে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT