চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারেডে গাড়ি তুলে দেয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে আরও সময় দেয়া হল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 পূর্বাহ্ন 29, মে 2025
in ফুটবল, স্পোর্টস
A A
পুলিশ ও জরুরি সেবা কর্মীরা প্যারেডে গাড়ি তুলে দেয়ার ঘটনায় তদন্তে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পর উদযাপন চলছিল লিভারপুলে। এসময় সমর্থকদের ওপর গাড়ি চালিয়ে দেয়ার অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য মার্সিসাইড পুলিশকে আরও সময় দেয়া হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছিল লিভারপুলে।

লিভারপুল শহরের কেন্দ্রস্থলে ভক্তদের ওপর গাড়ি চালিয়ে খুনের চেষ্টা, বিপজ্জনক ড্রাইভিংয়ের অপরাধ এবং মাদক সেবন করে গাড়ি চালানোর অভিযোগে এক শ্বেতাঙ্গ ব্রিটিশকে গ্রেপ্তার করা হয়। ওয়েস্ট ডার্বির ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি এখনও পুলিশের হেফাজতে রয়েছেন।

ঘটনায় লিভারপুরের মোট ৭৯ জন আহত হয়েছেন। পুলিশ নিশ্চিত করেছে, যে সাতজন হাসপাতালে ভর্তি ছিলেন, তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তদন্তকারী দলকে সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আরও সময় দেয়া হয়েছে।

সন্দেহভাজন ব্যক্তি বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবে। পুলিশ আরও নিশ্চিত করেছে যে, ওয়াটার স্ট্রিট যেখানে ঘটনাটি ঘটেছিল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুলিশি কর্ডন তুলে যানবাহন এবং পথচারীদের জন্য পুনরায় খুলে দেয়া হয়েছে।

গোয়েন্দা পুলিশ সুপার র‍্যাচেল উইলসন এক বিবৃতিতে বলেছেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি যে, ভয়াবহ ঘটনা থেকে সুস্থ হয়ে ওঠার সাথে সাথে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা কমছে। আমরা এখনও চিকিৎসাধীন ব্যক্তিদের সহায়তা করে যাচ্ছি এবং চলমান অনুসন্ধানের অংশ হিসেবে আরও আহত ব্যক্তিদের চিহ্নিত করছি।’

‘আমি মার্সিসাইডের জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে, যা ঘটেছে সে বিষয়ে গোয়েন্দারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আমরা পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। গাড়িটির গতিবিধি নির্ধারণের জন্য শহরজুড়ে সিসিটিভির অনুসন্ধান চালানো হচ্ছে।’

উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পর ২৬ মে সোমবার রাতে লিভারপুল উদযাপন করছিল। এসময় সমর্থকদের ভিড়ের উপর একটি গাড়ি এসে পড়ে। ঘটনায় ৪ শিশুসহ প্রায় ৫০ জন আহত হন। লিভারপুল সমর্থকদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

Tags: ইপিএললিড স্পোর্টসলিভারপুলস্টারমার
Previous Post

রাজধানীতে ঝুম বৃষ্টি, গরম কমলেও জলাবদ্ধতায় ভোগান্তি

Next Post

সচিবালয়ে সপ্তাহে দুইদিন দর্শনার্থী প্রবেশ নিষেধ

Next Post
সচিবালয়ে আধুনিক ভবন ও প্রবেশদ্বার, বাংলাদেশ সচিবালয়।. Channel i News - চ্যানেল আই নিউজ

সচিবালয়ে সপ্তাহে দুইদিন দর্শনার্থী প্রবেশ নিষেধ

ইন্টার মিলান ফুটবল দল সোনালী জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে সোনালী রংয়ের জার্সি পরবে ইন্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT