চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা হাতছাড়া করে রক্ষণকে দুষলেন লিভারপুল কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:38 অপরাহ্ন 11, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুল কোচের দৃঢ় দৃষ্টিতে ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্নে স্লট, লিভারপুল কোচ

প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ডে শিরোপা জিতেছে ক্রিস্টাল প্যালেস। চলতি গ্রীষ্ম দলবদলে খেলোয়াড় কেনায় সবচেয়ে বেশি খরচ করে মৌসুম শুরুর ঠিক আগে প্রত্যাশিত ফল পায়নি অলরেড দল। হতাশ কোচ আর্নে স্লট বলছেন, আরও ভালো হতে হবে। দুষছেন রক্ষণকেও।

রোববার রাতে ওয়েম্বলি স্টেডিয়াম এফএ কাপ চ্যাম্পিয়ন ক্রিস্টালের কাছে টাইব্রেকারে হেরে যায় লিভারপুল। ম্যাচের চার মিনিটে হুগো একিতিকে গোল করে লিভারপুলকে এগিয়ে দিলে ১৭ মিনিটে গোল হজম করে বসে অলরেডবাহিনী। ২১ মিনিটে রাইট-ব্যাক জেরেমি ফ্রিম্পংয়ের গোলে আবারও এগিয়ে যায় লিভারপুল। ২-১এ এগিয়ে বিরতিতে যায় স্লটের দল।

দ্বিতীয়ার্ধে ইসমাইল সারের গোলে ২-২ সমতা পায় প্যালেস। পরে আর গোলের দেখা মেলেনি। টাইব্রেকারে গড়ায় ম্যাচ। প্যালেস ৩-২ ব্যবধানে লিভারপুলকে ঠেকিয়ে শিরোপা জিতে নেয়।

হেরে হতাশ কোচ স্লট। বলেছেন সমস্যার কথা, ‘মাঝে মধ্যে আক্রমণাত্মক বা রক্ষণাত্মকভাবে নিজেকে মানিয়ে নিতে খেলোয়াড়দের কিছুটা সময় প্রয়োজন হয়। পুরো প্রাক-মৌসুম আমরা ভালো সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছি। আমরা আরও বেশি আধিপত্য বিস্তার করতে পারতাম।’

‘গত মৌসুমের চেয়ে আমরা এখন আরও বেশি অর্জন করার ক্ষমতা রাখি, কিন্তু এটা সত্যি যে আমরা অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে দুটি এবং আজও দুটি গোল হজম করেছি।’

রক্ষণভাগের ভুলকে হারের কারণ বলেছেন ডাচ কোচ, ‘আমাদের রক্ষণ আরও ভালো হতে হবে। বিষটি হতাশজনক যে, রক্ষণের খেলোয়াড়রা অনেকবার সুযোগ হাতছাড়া করেছে। বেশকিছু সময় মনে করেছিলাম এবার হয়তো পারব, কিন্তু ম্যাচ শেষপর্যন্ত পেনাল্টিতে যায়।’

৪৬ বর্ষী স্লট সদ্য দলে আসা খেলোয়াড়দের প্রশংসা করেছেন, ‘ফ্লোরিয়ান উইর্টজ ও একিতিকেকে আমরা অনেক অর্থ দিয়ে দলে টেনেছি। তারা দুজনেই জানে কীভাবে চাপ সামলাতে হয়। তারা খুব ভালো খেলেছে।’

১৫ আগস্ট থেকে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম। বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল মৌসুম শুরু করবে বোর্নমাউথের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১টায় হবে ম্যাচ।

Tags: আর্নে স্লটক্রিস্টাল প্যালেসলিভারপুল
Previous Post

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়

Next Post

ক্যাম্পাসের রাজনীতি, হলের রাজনীতি: মত-দ্বিমত

Next Post
ছাত্রলীগের সংঘর্ষের সময় ছাত্রদের মারামারি ও ধাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাম্পাসের রাজনীতি, হলের রাজনীতি: মত-দ্বিমত

র‌্যাগিংয়ের দায়ে জবিতে ৩ শিক্ষার্থী বহিষ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT