চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টারে লেভারকুসেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:01 পূর্বাহ্ন 15, মার্চ 2024
in ফুটবল, স্পোর্টস
A A
লেভারকুসেনের খেলোয়াড়রা গোলের জন্য চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা বায়ের লেভারকুসেন ইউরোপা লিগ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে চলেই গিয়েছিল। এফকে কারাবাগের সঙ্গে যোগ করা সময়ে প্যাট্রিক শিকের জোড়া লক্ষ্যভেদে ৩-২ গোলের অবিশ্বাস্য জয়ে জার্মান ক্লাবটি কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেই ছাড়ল।

প্রথম লেগের খেলা ২-২ গোলে হয়েছিল ড্র। ফলে দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে পা দিয়েছে লেভারকুসেন। বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে অপরাজিত থাকলো। তাতে জাবি আলানসোর শিষ্যরা যেন হয়ে উঠেছে ইনভিনসিবল দল।

বে অ্যারেনায় বৃহস্পতিবার রাতের ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল জাভির দল। ৫৮ মিনিটে হেডে লক্ষ্যভেদ করেন আবদুল্লাহ জুবির। প্রতিপক্ষের এক খেলোয়াড়কে বাজেভাবে ফাউল করায় ৬৩ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন এলভিন কাফারকুলিয়েভ। যদিও দশজনের দলে পরিণত হওয়া আজারবাইজানের ক্লাব কারাবাগে ৬৭ মিনিটে আবারো পায় গোলের দেখা। ডানপায়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জুনিনহো।

হার না মানা মানসিকতা দেখানো লেভারকুসেন ৭২ মিনিটে জালের দেখা পায়। জেরেমি ফ্রিম্পং ডানপায়ের শটে নিশানাভেদ করেন। যোগ করা সময়ে প্যাট্রিক শিকের জ্বলে ওঠার মুহূর্তের দেখা মেলে। অ্যালেক্স গ্রিমাল্ডোর ক্রসে বল পেয়ে প্রথমে ডানপায়ে লক্ষ্যভেদ করেন। এরপর রেফারির শেষ বাঁশির আগ মুহূর্তে সপ্তম মিনিটে এক্সকুয়েল প্যালাসিওসের অ্যাসিস্টে পাওয়া বল হেডে জালে প্রবেশ করিয়ে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন।

আরেক ম্যাচে স্পার্টা প্রাগকে গোলবন্যায় ভাসিয়ে ৬-১ ব্যবধানে জিতেছে লিভারপুল। দুই লেগ মিলিয়ে লিভারপুল ১১-২ গোলে এগিয়ে থেকে অলরেডরা কোয়ার্টার ফাইনালে উঠেছে।

অ্যানফিল্ডে ম্যাচের ১৪ মিনিটেই প্রতিপক্ষের হালে চারবার বল পাঠায় ক্লপের দল। সপ্তম ও অষ্টম মিনিটে জালের দেখা পান ডারউইন নুনেজ ও ববি ক্লার্ক। দশম মিনিটে বাঁ-পায়ের শটে নিশানাভেদ করে ইতিহাস গড়েন মোহাম্মাদ সালাহ। লিভারপুলের প্রথম খেলোয়াড় হিসেবে তিনি টানা সাতটি মৌসুমে কমপক্ষে ২০ গোল করলেন। চার মিনিট পর সালাহর পাসে বল নিয়ে বল জালে পাঠান কোডি গ্যাকপো।

৪২ মিনিটে ভেলজকো বারমানসেভিক স্পার্টা প্রাগের হয়ে ব্যবধান কমান। যদিও বিরতির পর ৪৮ মিনিটে ডমিনিক সোবোসজলাই ও ৬৭ মিনিটে গ্যাকপো লক্ষ্যভেদ করে লিভারপুলের বড় জয়ে ভূমিকা রাখেন।

আরেক খেলায় আয়াক্সের বিপক্ষে ৪-০ গোলে (দুই লেগ মিলিয়ে ৪-০) জিতে শেষ আটে খেলবে অ্যাস্টন ভিলা। স্লাভিয়া প্রাগকে ৩-১ (দুই লেগ মিলিয়ে ৭-১) গোলে হারিয়ে কোয়ার্টারে খেলার ছাড়পত্র পেয়েছে এসি মিলান।

Tags: ইউরোপা লিগবায়ের লেভারকুসেনলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

কপালে আঘাত পাওয়ার পরে এখন কেমন আছেন মমতা ব্যানার্জি?

Next Post

অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু মারা গেছেন

Next Post
অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু মারা গেছেন

পেঁয়াজের ক্ষেতের ছবি, কৃষকের কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুরে আর কয়েকদিন পরই পেয়াঁজ বীজ উত্তোলন শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT