চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্টিনেজের অপ্রত্যাশিত রেকর্ডের রাতে ড্র লিভারপুলের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 পূর্বাহ্ন 14, মে 2024
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের গোলের জন্য চেষ্টা করছে ফুটবলাররা, গোলরক্ষক ড্রিবল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম শেষের দিকে। শিরোপার দৌড়ে ছিটকে গেলেও চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে লিভারপুল। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে লড়ছে অ্যাস্টন ভিলা। লিগপর্বে নিজেদের ৩৭তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুদল। লিভারপুলকে রুখে দিয়েছে ভিলা। অপ্রত্যাশিত এক রেকর্ডের সঙ্গী হয়েছেন ভিলার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।

খেলার প্রথম মিনিটে রাইট উইং দিয়ে প্রথম আক্রমণ করেন লিভারপুলের হার্ভি এলিয়ট। অলরেডদের উইঙ্গার সরাসরি গোলমুখে শট না নিলেও বল যায় মার্টিনেজের হাতে। সেটি ধরার পর নিয়ন্ত্রণ না করতে পেরে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক। শুরুতেই ১-০ গোলে পিছিয়ে পড়ে টেবিলের চারে থাকা দলটি।

প্রিমিয়ার লিগে মার্টিনেজের এটি তৃতীয় নিজেদের জালে গোল। যে গোলের মাধ্যমে গোলরক্ষক হিসেবে ইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি এমন গোলের রেকর্ডের মালিক হয়েছেন তিনি। তার আগে গোলরক্ষক হিসেবে দুটি করে এমন গোল করেছিলেন মার্ক বুন, পিওর চেক, ক্যাসপার স্মাইকেল, টিম ক্রুল, বার্ন্ড লেনোর মতো তারকা। ৫৩ গোলকিপার একটি করে এমন গোল করেছেন।

মার্টিনেজ প্রথম নিজেদের জালে বল জড়ান ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, আর্সেনালের বিপক্ষে। এ মৌসুমের প্রথম দিকে লুটন টাউনের বিপক্ষে দ্বিতীয়বার নিজেদের জালে বল জড়িয়েছিলেন। গতরাতে একই কাজ করে রেকর্ড সঙ্গী করেছেন।

মার্টিনেজের রেকর্ডের রাতে ৩-৩ গোলের ড্র ম্যাচে ১৩ মিনিটে ভিলাকে সমতায় আনেন ইউরি টেলেমান্স। ২৩ মিনিটে লিভারপুলকে আবারও এগিয়ে দেন কোডি গ্যাপকো। ৪৮ মিনিটে জার্নেল অ্যামোরিন গোল করে এগিয়ে দেন। তবে ৮৫ ও ৮৮ মিনিটে গোল করে ভিলাকে সমতায় ফেরান জন ডুরান।

নিজেদের মাঠে ড্রয়ের পর ৩৭ ম্যাচে ২০ জয় ও আট ড্রয়ে ৬৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ভিলা। তাদের চেয়ে ৫ পয়েন্ট কম নিয়ে পাঁচে টটেনহ্যাম হটস্পার। টটেনহ্যামের (১২) চেয়ে গোলপার্থক্যে বেশ এগিয়ে ভিলা (২০)। অতি নাটকীয় কিছু না ঘটলে শেষ ম্যাচে হার এড়ালেই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের টিকেট কাটবে ভিলা। অন্যদিকে ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল।

Tags: অ্যাস্টন ভিলাইপিএলগ্যাপকোডুরানমার্টিনেজলিড স্পোর্টসলিভারপুল
Previous Post

এক বছর চিকিৎসার পর ব্রেন ক্যান্সার থেকে মুক্তি পেলেন ডাক্তার

Next Post

এটিএম কার্ডে ভয়াবহ ফাঁদ, নিরাপদ থাকবেন যেভাবে

Next Post
এটিএম থেকে কার্ড ব্যবহার করে লেনদেনের সময় সতর্ক থাকুন. Channel i News - চ্যানেল আই নিউজ

এটিএম কার্ডে ভয়াবহ ফাঁদ, নিরাপদ থাকবেন যেভাবে

অ্যান্ডারসন বল ছুঁড়ে ফেলে উইকেটের দিকে দৌড়াচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ডারসনের বিদায় ‘নষ্ট’ করতে চায় ওয়েস্ট ইন্ডিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT