চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রঙিন মোটিফে প্রাণবন্ত বৈশাখী শোভাযাত্রা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 পূর্বাহ্ন 14, এপ্রিল 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষকে ঘিরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত বৈশাখী শোভাযাত্রা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। সকাল থেকেই উৎসবপ্রিয় মানুষের ঢল নামে চারুকলায়। বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন শোভাযাত্রায়। ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। শিক্ষার্থীরা জাতীয় পতাকা বহন করেন এবং বাদ্যযন্ত্রীরা পরিবেশনায় অংশ নেন।

এবারের শোভাযাত্রায় লোকঐতিহ্য ও স্বকীয়তাকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। বাঁশ, কাঠ ও রঙিন কাগজে নির্মিত বাঘ, হাতি, ময়ূর ও মা-শিশুর বিশাল মোটিফ শোভাযাত্রাকে করেছে দৃষ্টিনন্দন। মূল বার্তা রাখা হয়েছে অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণমুখী আগামীর প্রত্যাশা।

শোভাযাত্রার প্রধান আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে পাঁচটি প্রতীকী মোটিফ. মোরগ, দোতারা/বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। এগুলো যথাক্রমে শক্তি, সৃজনশীলতা, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়। শিক্ষার্থীরা বাঁশ ও বেত দিয়ে কাঠামো তৈরি করে রঙ-তুলির মাধ্যমে এসব শিল্পকর্ম সম্পন্ন করেন।

নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে কঠোর ব্যবস্থা। অংশগ্রহণকারীদের পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়। ক্যাম্পাসে মুখোশ, ব্যাগ, ইংরেজি প্ল্যাকার্ড, বেলুন ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ভুভুজেলা বাঁশি ব্যবহার ও বিক্রিও নিরুৎসাহিত করা হয়।

ক্যাম্পাসজুড়ে সিসিটিভি, আর্চওয়ে স্থাপনসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। দোয়েল চত্বর, কার্জন হলসহ গুরুত্বপূর্ণ এলাকায় রাখা হয়েছে বিশেষ নজরদারি। পাশাপাশি ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে হেল্প ডেস্ক, কন্ট্রোল রুম, অস্থায়ী মেডিকেল ক্যাম্প ও ভ্রাম্যমাণ পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছে।

নববর্ষ উপলক্ষে চারুকলা অনুষদে সাংস্কৃতিক আয়োজনও অনুষ্ঠিত হচ্ছে। চৈত্র সংক্রান্তির বিকেল থেকে রাত পর্যন্ত বকুলতলায় লোকসংগীত ও নৃত্য পরিবেশিত হয়েছে। এছাড়া ১৫ ও ১৬ এপ্রিল ‘বাগদত্তা’ ও ‘দেবী সুলতানা’ শীর্ষক যাত্রাপালা মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়বৈশাখী শোভাযাত্রা
Previous Post

চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে ৫ দিনব্যাপী সাধুসঙ্গ

Next Post

বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা বলয়

Next Post
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা বলয়

হরমুজ বন্ধ করে ইরান ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ চালাচ্ছে: জেডি ভ্যান্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT