চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন-মোস্তাফিজদের উপর অতি নির্ভরর্শীল হতে চান না লিটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 26, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তাসকিন আহমেদ সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চোট কাটিয়ে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফিরেছেন তাসকিন আহমেদ। স্কোয়াডে থাকলেও নিয়মিত খেলা হচ্ছে না তার। প্রতি সিরিজেই বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে তাকে। তবে আরেক পেসার মোস্তাফিজুর রহমান নিয়মিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে লিটন দাস তাসকিন ও মোস্তাফিজকে দলের সম্পদ বললেও তাদের উপর পুরোপুরি নির্ভরশীল হতে চান না তিনি।

ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ গড়াবে সোমবার। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। তার আগেরদিন সংবাদ সম্মেলনে এমন জানান লিটন দাস। মোস্তাফিজ-তাসকিনের পাশাপাশি আরও নতুন খেলোয়াড় তৈরি করতে হবে সেই বিষয়টিও মাথায় রাখতে চান টাইগার টি-টুয়েন্টি অধিনায়ক।

বলেছেন, ‘আমরা কিছু কিছু ম্যাচে তাসকিনকে বিশ্রাম দিয়ে অন্য খেলোয়াড়দের খেলাচ্ছি। কারণ একই সঙ্গে যদি তাসকিনকে হারিয়ে ফেলি, তাহলে পরবর্তীতে যেন এমন না হয় যে আমরা পুরোপুরি তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছি। অবশ্যই তাসকিন আর ফিজ বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ। কিন্তু একই সময়ে আমাদের ধীরে ধীরে নতুন খেলোয়াড়ও তৈরি করতে হবে।’

‘আমার প্রথম টি-টুয়েন্টির অধিনায়কত্ব পাওয়ার পর যখন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেললাম, আমাদের কিন্তু দুইটা বেস্ট বোলার ছিল না, তাসকিনও ছিল না, ফিজও ছিল না। আমরা স্ট্রাগল করেছি, কিন্তু একই সময়ে যে প্লেয়ারগুলো খেলেছে, তারা গেম পেয়েছে।’

টাইগার অধিনায়কের আশা, তাসকিন দ্রুতই পুরোপুরি ফিট হয়ে যাবেন। বলেছেন, ‘আমি চাই তাসকিন যেন পুরোপুরি ফিট হয়ে যায়। আশা করি, সে আর যেন কখনও চোটে না পড়ে। আর প্লেয়াররা যখন খেলছে, এটা একটা ভালো সাইন। একজন অধিনায়ক হিসেবে আমার জন্য এটা বড় পাওয়া আমার যতজন খেলোয়াড় আছে, সবাই প্রস্তুত। যেন ভবিষ্যতে কোনো খেলোয়াড় চোটে পড়লে দল নিয়ে আমি বিপদে না পড়ি।’

Tags: ওয়েস্ট ইন্ডিজচট্টগ্রামটি-টুয়েন্টিতাসকিনবাংলাদেশমোস্তাফিজলিটনলিড স্পোর্টস
Previous Post

বিমানবন্দর রেল স্টেশনে বিশেষ সেনা অভিযানে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার

Next Post

বিএনপি ও জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না: সারজিস আলম

Next Post
বাংলাদেশের রাজনীতিতে বিএনপি ও জামায়াতের নেতৃত্বের বিভাজন আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি ও জামায়াত এককভাবে নেতৃত্ব দিতে পারবে না: সারজিস আলম

অফিসে একজন মহিলা কম্পিউটার ব্যবহার করছেন, Outsourcing বিষয়ক ব্যানার পেছনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আউটসোর্সিং: বিভ্রান্তি নয় চাই সহজ সামাধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT