চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমিরাতের কাছে এমন হারের ব্যাখ্যায় যা বললেন লিটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 20, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লিটন হারের পর মুখে হাসি ও ব্যাখ্যা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটাররা কাজটা ঠিকঠাক করেছিলেন। সংযুক্ত আরব আমিরাতের সামনে দুই শতাধিক রানের চ্যালেঞ্জ ছুঁড়ে এসেছিলেন। বোলাররা সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন। অনিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ২ উইকেটে হার দেখেছে বাংলাদেশ। এমন হারের কারণ হিসেবে বেশকিছু দিক তুলে ধরেছেন অধিনায়ক লিটন দাস।

শারজায় সোমবার তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় টি-টুয়েন্টিতে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ২০৫ রানের সংগ্রহ গড়ে লিটনের দল। জবাবে ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় আমিরাত। সিরিজে সমতার পাশাপাশি টি-টুয়েন্টিতে প্রথমবার দুইশ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে আরব আমিরাত। আমিরাতের মাটিতে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রানতাড়ার রেকর্ডও এটি। আগে সর্বোচ্চ ১৮৩ রান তাড়া করে জিতেছিল শ্রীলঙ্কা, ২০২২ এশিয়া কাপে।

এমন হারের পর লিটন বলেছেন, ‘যেকোনো পরাজয়ই বেদনাদায়ক। আমরা এই উইকেটে ভালো ব্যাটিং করেছি। উইকেট খুব ভালো ছিল। আমার মনে হয়েছে, ব্যাটিংয়ের সময় তারা শিশিরের সুবিধাটা পেয়েছে। তারপরও আমরা চেষ্টা করেছি। তবে ফিল্ডিং ও মাঝের ওভারের বোলিংয়ের আমরা কিছু ভুল করেছি।’

পরে ব্যাখ্যা করে লিটন বলেন, ‘বুঝতে হবে যে, এই ধরনের ছোট মাঠে খেলার সময় শিশিরের প্রভাব গুরুত্বপূর্ণ হতে পারে। তাই বোলিংয়ের সময় হিসেবি হতে হবে। ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে।’

নাহিদ রানার বোলিংয়ে খুশি নন লিটন, ‘অবশ্যই (নাহিদের বোলিংয়ে প্রতিশ্রুতি ছিল)। তবে রানা এর আগে যা করেছে, তার কাছে আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল। ক্রিকেটে ভালো দিন, খারাপ দিন থাকবে। আমরা বসে আলোচনা করব এবং আবারও ঘুরে দাঁড়াব।’

বাংলাদেশ এবং আমিরাতের সিরিজের প্রাথমিক পরিকল্পনা ছিল দুই ম্যাচের। দুদেশের বোর্ডের আলাপ সাপেক্ষে তাতে যুক্ত হয়েছে আরও এক ম্যাচ। সিরিজ নির্ধারণী ম্যাচটি হবে বুধবার রাত ৯টায়।

Tags: আরব আমিরাতটি-টুয়েন্টি সিরিজনাহিদবাংলাদেশলিটনলিড স্পোর্টসশারজা
Previous Post

চুয়াডাঙ্গায় বাণিজ্যিক ভাবে আঙ্গুর চাষে সফলতা

Next Post

ঢাকা ছেড়ে যাওয়া তুরস্কের উড়োজাহাজের ইঞ্জিনে ধোঁয়া

Next Post
উড়োজাহাজের ইঞ্জিনে ধোঁয়া, ঢাকা বিমানবন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা ছেড়ে যাওয়া তুরস্কের উড়োজাহাজের ইঞ্জিনে ধোঁয়া

বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপি’র লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌথসভায় বসতে যাচ্ছে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT