চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবছর রান তোলায় শীর্ষে লিটন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:07 অপরাহ্ন 18, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস ব্যাট হাতে মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বপ্নের মতো একটা বছর পার করছেন লিটন কুমার দাস। বছরজুড়েই রানের ফোয়ারা ছুটছে তার ব্যাটে। প্রতিপক্ষ বোলারদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন ২৭ বর্ষী টাইগার। এবছর আন্তর্জাতিক অঙ্গনে এখন পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ২৮ বার ব্যাট করতে নেমে ১,২১৪ রান করেছেন। যা থেকে এখনো প্রায় দু’শ রান দূরে তালিকায় পরের স্থানে থাকা জনি বেয়ারস্টো-বাবর আজমরা।

সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাকি ব্যাটারদের মতো সময়টা ভালো যায়নি উইকেটরক্ষক-ব্যাটার লিটনের। তবে ঘুরে দাঁড়াতে সময় নেননি। মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ৬০ রানের ইনিংস খেলেন। তার আগে শুরুটা করেন আভিজাত্যের টেস্ট ফরম্যাটে। কিউইদের ডেরায় হুঙ্কার দেয়া বাঘদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।

যেখানে প্রথম ইনিংসে ৮৬ রান করার পর আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হয়নি। তার আগেই নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ৮ উইকেটের ঐতিহাসিক জয় পায় মুমিনুল হকের দল। পরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪১ রানের একটি ইনিংস রয়েছে তার। যা তার বছরসেরা।

তিন ফরম্যাটের ক্রিকেটে লাল বলে সবচেয়ে ধারাবাহিক ছিলেন লিটন। যেখানে ৮ ম্যাচে ১৪ বার ব্যাটে নেমে ২ সেঞ্চুরি ও ৪ অর্ধশতকে ৪৭ গড়ে ৬৫৯ রান করেছেন। ওয়ানডেতে ৯ ম্যাচে ৫২ গড়ে ৪১৯ ও ৫ টি-টুয়েন্টিতে ১৩৬ রান করেছেন ডানহাতি ব্যাটার। সবমিলিয়ে এবছর রান সংখ্যাটা ১,২১৪।

রান সংগ্রহে দ্বিতীয় অবস্থানে রয়েছেন টেস্ট ক্রিকেটে ম্যাককালাম-বেন স্টোকস জুটির ট্রাম্পকার্ড জনি বেয়ারস্টো। চলতি বছর ১৯ বার ব্যাট করতে নেমে ১,০৩৯ রান তুলেছেন ইংলিশ তারকা। যেভাবে ছুটছেন, চোখ রাঙাচ্ছে শীর্ষে থাকা লিটনকে। এবছর সর্বোচ্চ ৬ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

পরের অবস্থানে থাকা বাবর আজমের রান সংখ্যা ১,০৩২। ১৩ বার ব্যাট করতে নেমে সর্বোচ্চ ৮৬ গড়ে রান তুলেছেন তিনি। সমান ৫ টি করে হাফসেঞ্চুরি ও সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তান অধিনায়ক।

ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার রিশভ পান্ট রয়েছেন তালিকার চারে। ২৬ ইনিংসে ৪৪ গড়ে ৯৮৮ রান করেছেন। চলতি বছর ৬টি অর্ধশতক ও ৩টি সেঞ্চুরি এসেছে পান্টের ব্যাটে।

Tags: পান্টবাবরবাংলাদেশবেয়ারস্টোলিটনলিড স্পোর্টস
Previous Post

চ্যানেল আইয়ে দিনভর হুমায়ূন আহমেদ

Next Post

রায়হান রাফী আমার ক্যারিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট: মিম

Next Post
একজন পুরুষ ও একজন মহিলা হাসি ও সেলফি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রায়হান রাফী আমার ক্যারিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট: মিম

বাংলাদেশে মানবদেহে পরীক্ষার অনুমতি পেল বঙ্গভ্যাক্স ভ্যাকসিন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবদেহে পরীক্ষার অনুমতি পেল বঙ্গভ্যাক্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT