চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রুততম সেঞ্চুরির পর যা বললেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:55 অপরাহ্ন 10, মে 2026
in ফুটবল, স্পোর্টস
A A

মেজর লিগ সকারে লিওনেল মেসির নতুন রেকর্ড গড়ার রাতে টরন্টো এফসিকে ৪-২ গোলের হারিয়েছে ইন্টার মিয়ামি। এক গোল এবং দুই অ্যাসিস্টের মাধ্যমে এমএলএসে গোল এবং অ্যাসিস্টের সম্মিলিত দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তবে ম্যাচটি জিততে বেশ কষ্ট হয়েছে ফ্লোরিডার ক্লাবটির, ম্যাচ শেষে সেটাই জানিয়েছেন মেসি।

মেসির একটি গোল ও দুটি অ্যাসিস্টের সুবাদে মিয়ামি চার গোলে এগিয়ে যায়। খেলার শেষদিকে দুটি সান্ত্বনাসূচক গোল করে টরন্টো। মেসি এমএলএস ইতিহাসের দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০০ গোলে অবদান রাখার মাইলফলক স্পর্শ করেন। মেসি ৫৯টি গোল ও ৪১টি অ্যাসিস্ট করে টরন্টোর সেবাস্তিয়ান জিওভিনকোর গড়া ৯৫ গোল ও অ্যাসিস্টের পূর্ববর্তী রেকর্ডটি ভেঙেছেন।

ম্যাচ শেষে মেসি বলেছেন, ‘এটি একটি কঠিন ম্যাচ ছিল এবং খেলাটাও বেশ কষ্টকর ছিল, বিশেষ করে প্রথমার্ধে। কিন্তু আমরা একটি গুরুত্বপূর্ণ জয় তুলে আনতে পেরেছি, কারণ সাম্প্রতিক ফলাফল এবং পরিস্থিতি বিবেচনায় আমাদের জিততেই হতো, তাই আমি খুশি।’

যদিও গত সপ্তাহে ঘরের মাঠে অরল্যান্ডো সিটির কাছে ৩-০ গোলে এগিয়ে থেকেও মিয়ামি ৪-৩ গোলে ম্যাচটি হারে। তবে অ্যাওয়ে ম্যাচে তাদের জয়ের ধারা এখন অব্যাহত। টানা ৬টি প্রতিপক্ষের মাঠে জয় পেয়েছে ফ্লোরিডার ক্লাবটি।

এই ম্যাচে রদ্রিগো ডে পলও একটি গোল করেন। রদ্রিগো ৪৪তম মিনিটে ফ্রি-কিক থেকে টরেন্টো জালে বল পাঠান। সাধারণত মেসি ক্লাবের সব ফ্রি-কিক নিলেও তিনি ডি পলের কাছে দায়িত্ব ছেড়ে দেন।

৫৬ মিনিটে মেসির অ্যাসিস্টে লুইস সুয়ারেজ গোল করেন। ৭৩ মিনিটে আবারও মেসির সাহয্যে মিয়ামির তৃতীয় গোল করেন সার্জিও রেগুইলন। ৭৫ মিনিটে নিজেই জালে বল জড়ান মেসি। ৮২ এবং ৯০ মিনিটে দুটি গোল করে টরন্টোর ব্যবধান কমান এমিলিও আরিস্টিজাবাল।

Tags: ইন্টার মিয়ামিএমএলএসমেজর লিগ সকারলিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

মিরপুরে বৃষ্টি, ভেসে যেতে পারে তৃতীয় দিনের বাকি খেলা

Next Post

মা হওয়ায় ক্যারোলিনকে অভিনন্দন জানিয়ে মিনাবে শিশুহত্যার কথা স্মরণ করাল ইরান

Next Post
সন্তান কোলে নিয়ে হাস্যোজ্জ্বল নারী, ঘরোয়া পরিবেশে সুখের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হওয়ায় ক্যারোলিনকে অভিনন্দন জানিয়ে মিনাবে শিশুহত্যার কথা স্মরণ করাল ইরান

নেতা বিজয়ী হয়ে হাত উঁচু করে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক মঞ্চে সিনেম্যাটিক বিজয়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT