চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যাদের যোগ্যতা নেই তারা চলচ্চিত্রে নেতৃত্ব দিচ্ছে’

বলেছেন লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা আবদুল খালেক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 09, জুন 2024
in বিনোদন
A A
বাংলাদেশের একজন নেতা বক্তৃতা দিচ্ছেন, পেছনে বড় পর্দায় ছবি ও লেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতাদের উদ্দেশ্যে কেরানীগঞ্জের লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা আবদুল খালেক বলেছেন, আপনারা যারা চলচ্চিত্রের নেতৃত্ব দিচ্ছেন, আমি বিশ্বাস করি তাদের কোন যোগ্যতা নেই। সিনেমার প্রতি তাদের কোন দরদ নেই। কারণ যে প্রযোজক সমিতির নেতৃত্ব দেয় সে কোন ছবি করে না, যে নির্মাতা পরিচালক সমিতির নেতৃত্ব দেয় সে ছবি করে না।

শনিবার দুপুরে রাজধানীর পল্টনের একটি হোটেলে সিনেমা হল মালিকদের বাৎসরিক সাধারণ সভায় তিনি এমন মন্তব্য করেন। নামকরা এই সিনেমা ব্যবসায়ী বলেন, চলচ্চিত্রে ১৯টি সংগঠন। বেশিরভাগ সংগঠনের এই অবস্থা। চলচ্চিত্রের প্রতি তাদের কোন মায়া নেই। তাদের প্রয়োজন একটি ভিজিটিং কার্ড। সেটা হলো অমুক সংগঠনের অমুক পদের নেতা। এই কার্ড বা পদবীর জন্যই তারা নেতৃত্ব দিচ্ছে।

দেশে নির্মিত ছবিগুলো দর্শক তেমন গ্রহণ করছে না। হাতেগোনা দু-তিনটি ছবি ছাড়া বছর জুড়ে মুক্তি পাওয়া ছবিগুলোর ব্যবসায়িক বিপর্যয় ঘটছে।

এতে করে সিনেমা হল মালিকরা হতাশায় ভুগছেন। মাঝেমধ্যে ছবি সংকটের কারণে হল বন্ধও রাখতে হচ্ছে তাদের। আগামীতে এই অবস্থা বিরাজমান থাকলে আবার হল বন্ধ করে দেয়ার কথাও জানানো হয়।

দেশের নামী মাল্টিপ্লেক্স থিয়েটার লায়ল সিনেমাসের কর্ণধার আবদুল খালেক বলেন, আমরা হল মালিকরা খুব খারাপ অবস্থায় আছি। সরকারি লোন নিয়ে হল সংস্করণের কথা বলা হচ্ছে। ব্যবসা না হলে লোন পরিশোধের উপায় কি? তাই হল মালিকদের অনেকে বলেছি, ভালোভাবে বুঝেশুনে নেন, তারপর লোনের কথা ভাবেন। তার আগে নয়।

Tags: লিড বিনোদন
Previous Post

অজগরের পেট থেকে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

Next Post

এমপি আনোয়ারুল হত্যা: খাল থেকে হাড়গোড় উদ্ধার

Next Post
খাল থেকে হাড়গোড় উদ্ধার, তদন্তের জন্য স্থানীয় পুলিশ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি আনোয়ারুল হত্যা: খাল থেকে হাড়গোড় উদ্ধার

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড গড়ে হারলেও ‘অনুভূতি’ ভালো উগান্ডার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT