চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বখ্যাত ‘লিনকিন পার্ক’-এর নতুন শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:09 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
লিনকিন পার্ক ব্যান্ডের নতুন সংগীত পরিবেশনা, দর্শকদের মাঝে উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড লিনকিন পার্ক। ২০০০ সালে তাদের প্রথম অ্যালবাম ‘হাইব্রিড থিওরি’ প্রকাশের পর আলোড়ন পড়ে যায় দিকে দিকে। ২০১৭ সাল পর্যন্ত ছিল ব্যান্ডটির স্বর্ণসময়। সাতটি স্টুডিও অ্যালবাম আর অসংখ্য ওয়ার্ল্ড ট্যুরের কল্যাণে সারা বিশ্বের রক ও মেটাল গানের শ্রোতাদের কাছে অল্প সময়েই প্রিয় হয়ে ওঠে ব্যান্ড লিনকিন পার্ক।

তবে সবশেষ অ্যালবাম ‘ওয়ান মোর লাইট’ প্রকাশের দুই মাসের মাথায় আত্মহত্যা করেন ব্যান্ডটির মূল গায়ক চেস্টার বেনিংটন। মাত্র ৪১ বছর বয়সে তার আকস্মিক বিদায় ভেঙেচুরে দেয় লিনকিন পার্ককে। ফলে ২০১৭ থেকে ২০২৪ এই সাত বছর বন্ধ ছিল ব্যান্ডটির কার্যক্রম।

এ সময় কয়েকটি পুরোনো গান নতুন করে প্রকাশ করা ছাড়া কোনো কিছুতে পাওয়া যায়নি লিনকিন পার্ককে। এবার সঙ্গী হারানোর শোক পেরিয়ে দীর্ঘ ৭ বছর পর আবার মঞ্চে দেখা দিলেন মাইক শিনোডা, ব্র্যাড ডেলসন, জো হ্যান, ডেভ ফ্যারেলরা।

৫ সেপ্টেম্বর একটি লাইভস্ট্রিম শোয়ের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটল লিনকিন পার্কের। এ শোয়ে ব্যান্ডটির পুরোনো সদস্যদের পাশাপাশি ছিলেন দুই নতুন মুখ এমিলি আর্মস্ট্রং ও কলিন ব্রিটেন। এখন থেকে ব্যান্ডটির নিয়মিত সদস্য হিসেবে কাজ করবেন তারা। এমিলি থাকবেন কো-লিড ভোকাল হিসেবে, আর ড্রামার হিসেবে কাজ করবেন কলিন। লিনকিন পার্কের সঙ্গে তারা নতুন যুক্ত হলেও রকের দুনিয়ায় আগে থেকেই পরিচিত এ দুজন।

তাদের বিষয়ে ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভোকাল মাইক শিনোডা বলেন, ‘এমিলি ও কলিনের সঙ্গে যত কাজ করছি, ততই মুগ্ধ হচ্ছি তাদের বিশ্বমানের প্রতিভায়। নতুন লাইনআপ, তাদের সঙ্গে প্র্যাকটিস ও নতুন সংগীত তৈরির অভিজ্ঞতা আমাদের নতুনভাবে শক্তিশালী করেছে।’ শুধু নতুন সদস্য নয়, লিনকিন পার্ক এদিন জানিয়েছে নতুন অ্যালবাম ও ওয়ার্ল্ড ট্যুরের খবরও।

শুরুর দিকে লিনকিন পার্কের নাম ছিল জিরো। সেখান থেকে এ পর্যন্ত ব্যান্ডটির বৈচিত্র্যময় যাত্রাকে স্মরণে রেখে নতুন অ্যালবামের নাম রাখা হয়েছে ‘ফ্রম জিরো’, প্রকাশ পাবে ১৫ নভেম্বর। প্রত্যাবর্তনের ঘোষণার দিন প্রকাশ করা হয়েছে এ অ্যালবামের প্রথম গান ‘দ্য এমটিনেস মেশিন’। এর মাধ্যমে সাত বছর পর ব্যান্ডটির নতুন কোনো গান শুনলেন শ্রোতারা।

Tags: ব্যান্ডরকলিনকিন পার্ক
Previous Post

সারাদেশে বাড়ছে ডেঙ্গুরোগী, ৩ জনের মৃত্যু

Next Post

বিটিএস ‘আসক্তিতে’ মাদ্রাসা থেকে পালানো ৫ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ

Next Post
বিটিএসের সদস্যরা সেজেছে স্যুটে, ক্যামেরার সামনে পোজ দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটিএস ‘আসক্তিতে’ মাদ্রাসা থেকে পালানো ৫ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ

বিপর্যস্ত পরিস্থিতিতে সেনা ও স্থানীয়রা ধ্বংসস্তূপ পরিষ্কার করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মণিপুরে ড্রোন-রকেট হামলায় ভয়াবহ আতঙ্ক, বাড়িতে ঢুকে গুলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT