গেলো ক’বছরের তুলনায় এবছর তাপ প্রবাহ কম হবে। এর মূল কারণ অনেক বেশি বজ্রঝড়। আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বজ্রপাত বেশি হওয়ার বিষয়ে আগে থেকে সতর্ক না হলে মৃত্যুও বাড়তে পারে। বজ্রধ্বনী শোনার সঙ্গে সঙ্গে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়ে— বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার আরও কিছু উপায়ও জানিয়েছেন আবহাওয়াবিদরা।








