চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গবেষণা ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা নিয়ে হাবীবুল্লাহ বাহার কলেজে লাইটহাউজের সেমিনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 অপরাহ্ন 07, মার্চ 2024
in শিক্ষা
A A
হাবীবুল্লাহ বাহার কলেজে গবেষণা ও আন্তর্জাতিক জার্নাল প্রকাশনা বিষয়ক সেমিনার. Channel i News - চ্যানেল আই নিউজ

গবেষণা ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা নিয়ে এই প্রথম রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য লাইটহাউজ আয়োজন করেছে সেমিনার।

গতকাল ৬ মার্চ বুধবার গবেষণা, প্রকাশনা, ফ্রিল্যান্সিংয়ে দক্ষতা উন্নয়ন ও বৃত্তি নিয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে এডটেক স্টার্টআপ লাইটহাউজের উদ্যোগে হাবীবুল্লাহ বাহার কলেজের পৃষ্ঠপোষকতায় তরুণদের জন্য এই ব্যতিক্রমী সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে গবেষণা ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা নিয়ে প্রেজেন্টেশন দেন লাইটহাউজের পরিচালক ও সহকারী অধ্যাপক জনাব খায়রুল আলম এবং ফ্রিল্যান্সিং বিষয়ে প্রেজেন্টেশন দেন লাইটহাউজের কনসালট্যান্ট ও প্রযুক্তি বিশেষজ্ঞ জনাব আলমগীর কবির রনি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ওয়াসিউল মাসুমের সভাপতিত্বে উক্ত সেমিনারে অতিথি বক্তা হিসেবে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জনাব এইচ. এম আজিমুল হক, পিপিএম।

তিনি বলেন, বর্তমান সরকারের রূপকল্প ২০৪১ অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে গেলে জ্ঞান, প্রজ্ঞা, সজ্ঞা ও মহাজ্ঞানের সমন্বয় ও ব্যবহারিক প্রয়োগ থাকতে হবে। মোবাইল আসক্তি ও মাদকাসক্তি তরুণদের পিছিয়ে দিচ্ছে তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আমাদের সবার দায়িত্ব রয়েছে তরুণদের মূলধারায় নিয়ে আসতে।

লাইটহাউজ এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু সালেহ বলেন, গবেষণা প্রতিষ্ঠান ও কনসালট্যান্সি ফার্ম হিসেবে তরুণদের দক্ষতা উন্নয়নে ও উচ্চশিক্ষায় বৃত্তি পেতে সঠিক দিকনির্দেশনা দিয়ে যাবে লাইটহাউজ। আমরা তরুণদের একবিংশ শতাব্দীর স্কিল শেখার জন্য সচেতনতা তৈরি করে যাচ্ছি যাতে তারা যোগ্য নাগরিক হিসেবে পরিবারে, সমাজে ও রাষ্ট্রের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে।

সভাপতির ভাষণে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওয়াসিউল মাসুম ভবিষ্যতে এই ধরনের কর্মশালা আয়োজনের আগ্রহ প্রকাশ করেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেছেন হাবীবুল্লাহ বাহার কলেজের সহযোগী অধ্যাপক জনাব আজিম সর্দার।

Tags: গবেষণাফ্রিল্যান্সিংহাবীবুল্লাহ বাহার কলেজ
Previous Post

এবারের আসর খেলেই আইপিএলকে বিদায় জানাবেন কার্তিক

Next Post

জ্যাকুলিনের বাসভবনে অগ্নিকাণ্ড!

Next Post
জ্যাকুলিনের বাসভবনে অগ্নিকাণ্ডের ধোঁয়া ও আগুনের ক্ষুদ্র অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যাকুলিনের বাসভবনে অগ্নিকাণ্ড!

চীন ও মালদ্বীপের মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষর, দুই দেশের পতাকা পেছনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন চুক্তিতে চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম পাবে মালদ্বীপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT