চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই প্রজন্মের প্রত্যেকটা সন্তানের ‘লাইফলাইন’ দেখা উচিত

জীবন বাঁচানোর মরিয়া লড়াই নিয়ে ওয়েব ফিল্মটি দেখার অনুরোধ করলেন আ খ ম হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 26, জুন 2026
in বিনোদন
A A
প্রকৃতি ও প্রেমের সুন্দর দৃশ্য, যুবক ও যুবতী বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবন বাঁচাতে বাবা-মেয়ের হৃদয়ছোঁয়া গল্পকে ঘিরে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। কাজী আসাদের পরিচালনায় এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। আরও রয়েছেন রেজওয়ান শাহরিয়ার, খায়রুল আলম সবুজ, আ খ ম হাসান, নাজনীন চুমকি, গাজী রাকায়েত প্রমুখ।

গল্পে দেখা যায়, অনেকে যেখানে আশা ছেড়ে দেয়, সেখানে একা মেয়ে হয়ে নিজের মৃত্যুপথযাত্রী বাবাকে বাঁচাতে আপ্রাণ সংগ্রাম করে গেছেন মিম। ঢাকা থেকে অজপাড়া গ্রামে গিয়ে বাবাকে বাঁচাতে হন্যে হয়ে কাউকে খুঁজছেন। আবার উঠে এসেছে, হাসপাতালে রোগীরা কী ধরনের প্রচারকদের খপ্পরে পড়ে থাকে!

ফিল্ম 'লাইফলাইন' এর প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা ও নির্মাতারা. Channel i News - চ্যানেল আই নিউজ কনটেন্টটি মূলত পারিবারিক সম্পর্ক, ভালোবাসা এবং মানবিক অনুভূতির ওপর ভর করে দর্শকদের মন ছুঁয়ে গেছে, যা বর্তমানে চরকিতে স্ট্রিমিং হচ্ছে।

এতে অনন্যা চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। পুরো কনটেন্টে মিমের পরিমিত অভিনয় চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছে।

সেই সঙ্গে রেজওয়ান পারভেজও নিজের ভূমিকায় স্বাভাবিক ছিলেন। সবচেয়ে বেশি চমকে দিয়েছে আ খ ম হাসান আর গাজী রাকায়েতের ব্যক্তিক্রমী অভিনয়।

Bangladeshi audience attentively watching a live event in an auditorium. Channel i News - চ্যানেল আই নিউজ ‘লাইফলাইন’-এর অন্যতম শক্তি এর লোকেশন, সিনেমাটোগ্রাফি এবং জাহিদ নিরবের আবহসংগীত এবং ঐশীর গান। গ্রামীণ পরিবেশকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যা গল্পের আবেগকে আরও গভীর করেছে।

মিম বলেন, এই গল্পটা আমার পার্সোনাল লাইফের সাথে কানেক্টেড। কারণ, আমার বাবা-মায়েরও বয়স হচ্ছে। তারাও মাঝেমধ্যে অসুস্থ হচ্ছে। সবার লাইফে এটা হয়। অনন্যা চরিত্র করতে গিয়েও আমি একই অনুভুতি ফিল করেছি। তাই আলাদা করে আমাকে চরিত্রে ঢুকতে হয়নি। এই কাজটি রিলিজের পর যারা দেখছেন সবাই ভীষণ প্রশংসা করছেন। আমি খুব সিওর যে লাইফলাইন যারাই দেখবে তাদের কাছে ভালো লাগবে।

প্রজন্মের জন্য লাইফলাইন বিষয়ক বিশেষ স্ক্রিনিং অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও নির্মাতারা. Channel i News - চ্যানেল আই নিউজ অভিনেতা আ খ ম হাসান বলেন, ওটিটিতে এটাই আমার প্রথম কাজ। এর আগে আমি যে ধরনের কাজে অভ্যস্ত সেগুলো পরিচালক-প্রযোজকরাই আমাকে নিয়ে থাকেন। আমার আসলে কিছু করার নাই। তবে এই কাজটি দিয়ে আমার দ্বিতীয় ইনিংস শুরু হতেও পারে। আমি মনে করি, এই জেনারেশনের প্রত্যেকটা সন্তানের ‘লাইফলাইন’ দেখা উচিত।

Tags: আ খ ম হাসানওয়েব ফিল্মগাজী রাকায়েতচরকিচুমকিবিদ্যা সিনহা মিমলিড বিনোদনসিনেমা
Previous Post

‘রইদ’ নিয়ে ‘ঢাকা অ্যাটাক’ নির্মাতার তিন কথা

Next Post

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

Next Post
শিশু রোগীর জন্য অক্সিজেন মাস্ক পরানো হচ্ছে, স্বাস্থ্যকর্মীর দেখভালে শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সীমান্তে অবৈধ পুশ-ইন বন্ধের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT