চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াবা মামলায় শ্যালক-দুলাভাইয়ের যাবজ্জীবন

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:00 অপরাহ্ন 10, জুলাই 2023
in অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
টেকনাফে ইয়াবা উদ্ধার

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় শ্যালক ও দুলাভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এসময় প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর করে সাজার আদেশও দেওয়া হয়েছে।

সোমবার (১০ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দেন বলে জানান কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো—পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়া এলাকার রমিজ উদ্দিন এবং চকরিয়া উপজেলার বদরখালী এলাকার ওয়াইজ উদ্দিন। সম্পর্কে তারা শ্যালক ও দুলাভাই।

মামলার নথির বরাতে ফরিদুল বলেন, গত ২০২১ সালের ৯ আগস্ট রাতে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল বাঁশখালী উপজেলায় অবস্থান করছিল। এসময় দলটির সদস্যরা খবর পায় পেকুয়া উপজেলার পূর্ব উজানটিয়া এলাকায় জনৈক মাদক কারবারির বাড়িতে পাচারের উদ্দেশ্যে ইয়াবার বড় একটি চালান মজুদ করেছে। এতে র‌্যাব সদস্যরা সন্দেহজনক বাড়িটি ঘিরে ফেললে উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ১ লাখ ১১ হাজার ৯০০ টি ইয়াবা।

এ ঘটনায় পরদিন ১০ আগস্ট র‌্যাবের এক সদস্য বাদি হয়ে পেকুয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।

পরে গত ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্তকারি কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশীট) জমা দেন। এরপর আদালত গত ২০২২ সালের ২৭ আগস্ট আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জগঠন) করেন।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, সোমবার মামলার রায় ঘোষণার পূর্ব নির্ধারিত দিন ধার্য ছিল। এতে বিচারক দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ এবং প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। এসময় জরিমানা অনাদায়ে আরও এক বছর করে সাজার আদেশও দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান ফরিদুল।

Previous Post

বিএনপি নেতা চাঁদের মেয়ের রিট হাইকোর্টে

Next Post

চেলসির দায়িত্ব নিয়েই দিবালায় চোখ পচেত্তিনোর

Next Post
চেলসি ফুটবল খেলোয়াড় দিবালা গোল করে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসির দায়িত্ব নিয়েই দিবালায় চোখ পচেত্তিনোর

বিকাশ পেমেন্টে হোটেল ও রিসোর্ট বুকিংয়ে ৬০% পর্যন্ত ছাড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশ পেমেন্টে হোটেল-রিসোর্ট বুকিংয়ে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT