চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষক হত্যা মামলায় ৩ ভাইসহ ৭ জনের কারাদণ্ড

এস কে রাসেল by এস কে রাসেল
6:03 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2023
in কিশোরগঞ্জ, জনপদ
A A
আদালত প্রাঙ্গণে নির্দোষ ব্যক্তিরা নিরাপত্তার মধ্যে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে পাকুন্দিয়া কৃষক আখতারুজ্জামান (৭০) হত্যা মামলায় তিন ভাইসহ সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে আল আমিন (২৫), মৃত আব্দুল গফুরের ছেলে তিন ছেলে আসাদ মিয়া (৪০), কাশেম মিয়া (৫০) ও ফালান মিয়া (৪৫)। অপর তিনজন হলেন- আবুল কাশেমের ছেলে এনামুল হক (২০), আব্দুর রাশিদের ছেলে সুমন মিয়া (২৫) এবং মুর্শেদ উদ্দিনের ছেলে মাসুদ (২৮)।

রায় ঘোষণার সময় আসামি আল আমিন ও এনামুল হক বাদে অন্য পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর আবু নাসের মো. ফারুক সঞ্জু এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল যোগে চরকাওনা নতুন বাজারে থেকে বাড়ি ফেরায় পথে রিয়াজ উদ্দিনের বাড়ীর পূর্ব পার্শ্বের কালভার্টের কাছে পূর্ব থেকে উৎপেতে থাকা আসামীগণ রামদা, কিরিছ, লোহার রড ও লাঠিসোটা দিয়ে কৃষক আখতারুজ্জামানকে রক্তাক্ত জখম করে। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

২৮ ডিসেম্বর সকালে সেখানে তার অবস্থা অবনতি হলে কর্তবরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে এ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রথে সকাল সাড়ে ১০টার সময় কৃষক আখতারুজ্জামানের মৃত্যু হয়। একই দিন ২৮ ডিসেম্বর তার স্ত্রী আশরাফুন্নাহার সাতজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৯ জুলাই পাকুন্দিয়া থানার তৎকালীন উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম সাতজনকেই অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশিট দাখিল করেন।

Tags: কিশোরগঞ্জ
Previous Post

নেশনস লিগের দলে না থাকায় মুখ খুললেন জেনিফার

Next Post

ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় শিক্ষক গ্রেপ্তার

Next Post
বাংলাদেশ পুলিশ সদস্যরা একটি সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় শিক্ষক গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন: জনপ্রিয় বাংলা সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের ওয়েব ফিল্ম ‘খুফিয়ার’ ট্রেইলার প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT