চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়মিত ময়লা না সরালে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক

১০০ টাকার বেশি বিল নিলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 অপরাহ্ন 11, মে 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নিয়মিত ময়লা না সরালে লাইসেন্স বাতিলের ঘোষণা দেন ডিএসসিসি প্রশাসক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় করলে বা নিয়মিত ময়লা অপসারণ না করলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

সোমবার রাজধানীর নগর ভবন অডিটরিয়ামে বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান (পিসিএসপি)গুলোর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

ডিএসসিসি প্রশাসক বলেন, বিভিন্ন এলাকা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে কিছু প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যের বেশি টাকা আদায় করছে এবং নিয়মিত বর্জ্য সংগ্রহ করছে না। এটি কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি বলেন, প্রতিটি বাসা বা ফ্ল্যাট থেকে মাসিক সর্বোচ্চ ১০০ টাকা নিতে হবে এবং তা অবশ্যই রশিদের মাধ্যমে সংগ্রহ করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি লাইসেন্স বাতিল করা হবে।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ‘দিনের বর্জ্য দিনে’ অপসারণ নিশ্চিত করতে হবে এবং কোনো এলাকায় ময়লা জমে থাকতে পারবে না। ঈদের সময় বিশেষ ব্যবস্থায় প্রতিটি ওয়ার্ড বর্জ্যমুক্ত রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের ছুটি বাতিল থাকবে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে মাঠে সরাসরি উপস্থিত থেকে কাজ তদারকি করতে হবে।

এছাড়া কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে পর্যাপ্ত জনবল ও ভ্যান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। পরিচ্ছন্নতাকর্মীদের নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পরিচ্ছন্ন পোশাকে দায়িত্ব পালনের কথাও বলা হয়।

ডিএসসিসি প্রশাসক আরও জানান, রাস্তা বা খালে ময়লা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ ধরনের ঘটনা ঘটলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags: ঈদুল আজহাকোরবানির বর্জ্যজনস্বাস্থ্যঠিকাদারি প্রতিষ্ঠানডিএসসিসিঢাকা দক্ষিণ সিটি করপোরেশননগর ভবনপরিচ্ছন্নতাবর্জ্য ব্যবস্থাপনামোবাইল কোর্টলাইসেন্স বাতিলস্থানীয় সরকার
Previous Post

‘ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাত দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার অংশ’

Next Post

লাইফ সাপোর্টে বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান

Next Post
লাইফ সাপোর্টে বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লাইফ সাপোর্টে বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান

ইরানের একজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের দাবি অযৌক্তিক: ইরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT