চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভান্ডোভস্কির পরিবর্তে রোনালদোকে চায় বায়ার্ন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:44 অপরাহ্ন 24, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ও অন্য একজন ব্যক্তি দুবাই স্পোর্টস কাউন্সিলের অনুষ্ঠানে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রবার্ট লেভান্ডোভস্কি জানিয়ে দিয়েছেন বায়ার্ন মিউনিখ ছাড়ছেন এবং বার্সেলোনা ছাড়া আর কারও প্রস্তাব বিবেচনা করেননি। তার পরিবর্তে সাদিও মানেকে লিভারপুল থেকে দলে টেনেছে বাভারিয়ানরা, এমন আলোচনাই ছিল। নতুন খবর, পোলিশ স্ট্রাইকারের পরিবর্তে ক্লাবটির নজর এখন ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে।

২০১৪ সালে ৫০ মিলিয়ন ইউরোয় বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে আসেন লেভান্ডোভস্কি। ঠিক সেই অর্থেই, অর্থাৎ ৫০ মিলিয়নেই তাকে ছাড়তে প্রস্তুত বাভারিয়ান দলটি। বার্সেলোনার আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও খবর। তারপরও এই দামে লেভাকে কাতালান ক্লাবটি কিনতে পারবে কিনা সেই শঙ্কাও দূর হয়নি।

সেই কারণেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ফুটবলার বিনিময়ের কথা ভাবছে বায়ার্ন। লেভাকে ইউনাইটেডে আসছে গ্রীষ্মে দলে পাওয়ার বিষয়টি ইতিবাচকভাবে নেবে বলে আশা করছে তারা। বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা লেভার বদলে রিয়াল মাদ্রিদের সাবেককে দলে টানার জন্য মুখিয়ে। চাওয়া পূরণ হলে সেটি হবে ফুটবল অঙ্গনের সব বিনিময় চুক্তির সেরা চুক্তি।

লিভারপুল থেকে সাদিও মানেকে নেয়া সত্ত্বেও জার্মান চ্যাম্পিয়নরা তাদের তারকা স্ট্রাইকার লেভান্ডোভস্কিকে ছাড়তে রাজি নয়। উপযুক্ত বিকল্প খুঁজে না পাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করতে চায়। রোনালদোকে পাওয়াই কেবল সেই বিকল্প হতে পারে। রোনালদোকে আনার ব্যাপারে বায়ার্ন আলোচনার দরজা আন্তরিকতার সঙ্গেই খোলা রেখেছে বলে খবর।

এদিকে ইউনাইটেডে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছেন রোনালদো। ট্রান্সফার মার্কেটে ইউনাইটেডের নিষ্ক্রিয় কার্যকলাপে তিনি হতাশ। ম্যানচেস্টার সিটি নরওয়েজিয়ান ‘বিস্ময়’ আর্লিং হালান্ডকে এবং স্ট্রাইকার ডারউইন নুনেজকে দলে টেনেছে লিভারপুল। অথচ রেডডেভিলরা এমন বড় কোনো পদক্ষেপ নিতে পারেনি। ফলে এই দল নিয়ে শিরোপা জেতা সম্ভব কিনা- তা ভাবাচ্ছে রোনালদোকে।

আর্থিক বিবরণী থেকে জানা যাচ্ছে, বায়ার্নে লেভান্ডোভস্কি ৯ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পান। এ পরিমাণ পারিশ্রমিক পেলে রোনালদো এমন বিনিময় চুক্তি সাদরেই গ্রহণ করতে পারেন। পর্তুগিজ মহাতারকার ওল্ড ট্রাফোর্ডে চুক্তির একবছর বাকি। ইউনাইটেড পরের বছর তাকে ফ্রি এজেন্ট হিসেবে হারানোর পরিবর্তে মোটা অঙ্কের ফি গ্রহণ করতে চাইবে। কারণ এরিক টেন হাগ দল পুনর্গঠনের জন্য বিপুল অর্থ খরচ করতে চাইছেন।

Tags: বায়ার্নবার্সেলোনাম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টসলেভান্ডোভস্কি
Previous Post

পদ্মা পাড়ি দেওয়া মানুষের কাছে মহাস্বপ্ন পদ্মা সেতু

Next Post

সুজেয় শ্যামের সুরে ফারিহার প্রথম মৌলিক গান

Next Post
সুজেয় শ্যাম ও ফারিহা একসঙ্গে স্টুডিওতে, নতুন গানের প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

সুজেয় শ্যামের সুরে ফারিহার প্রথম মৌলিক গান

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত, প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন না হলে ফুটবলে নিষিদ্ধ হবে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT