চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবির নিয়োগ বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চিঠি

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
9:53 অপরাহ্ন 03, জানুয়ারি 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, সবুজ গাছের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অধ্যাদেশ বিরোধী নিয়োগ বন্ধ রাখতে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।

বুধবার ৩ জানুয়ারি ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত চিঠিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর প্রেরণ করা হয়।

চিঠিটিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মনে করে, বিশ্ববিদ্যালয়ের ‘সংবিধি-৯’ যথাযথ প্রতিপালন না করে বাংলা ও আইন বিভাগে নিয়োগের কার্যক্রম চলছে। এতে বলা হয়, ‘সংবিধি-৯ অমান্য করে যেসব বিভাগে নিয়োগের কার্যক্রম শুরু করা হয়েছে তা স্থগিত করার জন্য অনুরোধ করা হলো।’

এছাড়া বিশ্ববিদ্যালয়কে জরুরী ব্যবস্থা গ্রহণ করে লিখিতভাবে অবগত করার জন্যও বলা হয়।

বিশ্ববিদ্যালয়ের এই ‘সংবিধি-৯’ এ স্পষ্টত উল্লেখ করা হয়, কোনো বিভাগে শিক্ষক নিয়োগ দিতে হলে প্রথমে বিভাগটির পরিকল্পনা কমিটির সভায় তা অনুমোদন করতে হবে। যদি সভায় অনুমোদিত হয় তবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সুপারিশ রেজিস্ট্রারের কাছে পাঠাবেন বিভাগটির সভাপতি। পরে রেজিস্ট্রার বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে উপাচার্যের সম্মতক্রমে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। রেজিস্ট্রার কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা আবেদনপত্র সংগ্রহ করে বিভাগের পরিকল্পনা কমিটিতে যাচাই-বাছাইয়ের জন্য প্রেরণ করবেন। কমিটিই সিদ্ধান্ত নেবে, কারা পরীক্ষায় অংশগ্রহণ করবে।

কিন্তু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ও আইন বিভাগের নিয়োগের ক্ষেত্রে প্ল্যানিং কমিটি থেকে বিজ্ঞপ্তির জন্য কোনো প্রকার সুপারিশ করা হয়নি। প্রশাসন কমিটির আপত্তি সত্ত্বেও চলতি বছরের ২৩ জানুয়ারি বাংলা বিভাগে সাত পদে এবং ২৩ মার্চ আইন বিভাগের দুই পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

পরে ১৭ ডিসেম্বর আইন বিভাগ ও ১৮ ডিসেম্বর বাংলা বিভাগের শিক্ষক নিয়োগের জন্য নিয়োগ বোর্ড ডাকা হয়। শিক্ষক সমিতির তোপের মুখে আইন বিভাগের নিয়োগ বোর্ড উপাচার্যের বাসভবনে গোপনে বৈঠক করা হয়।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
Previous Post

১৫ ফেব্রুয়ারির মতো যেনতেন ভোটের পুনরাবৃত্তি চায় না কমিশন: ইসি রাশেদা

Next Post

একদিনে ২৩ উইকেট

Next Post
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে উইকেটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে ২৩ উইকেট

ইরানের বিস্ফোরণে আহত ও নিহতের ছবি, উদ্ধারকর্ম ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের ভয়াবহ বিস্ফোরণ সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT