চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে চেয়ারম্যানকে সমিতির মহাব্যবস্থাপকদের চিঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2024
in বাংলাদেশ
A A
পল্লী বিদ্যুৎ সমিতির সমস্যা সমাধানে চেয়ারম্যানের চিঠি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যমান সংকট সমাধানে এবং সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানিয়ে সংস্থাটির চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকরা।

রোববার ১৫ সেপ্টেম্বর ও সোমবার ১৬ সেপ্টেম্বর দুই দিন সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রধানের স্বাক্ষরিত এসব চিঠি পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান এবং বিদ্যুৎ বিভাগে পৌঁছে দেয়া হয়েছে।

চিঠিগুলোতে আরইবি-পবিস একীভূতকরণ ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ প্রায় একই ধরনের বক্তব্য তুলে ধরেছেন ব্যবস্থাপকরা। চিঠিতে উল্লেখ করা হয়েছে, দুই দফা দাবিতে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারীর চলতি বছরের জানুয়ারি মাস থেকে আন্দোলন চলমান। দাবি আদায়ে বিভিন্ন মেয়াদে কর্মবিরতিসহ অন্যান্য কর্মসূচি পালনের পর গত  ২৪ আগস্ট ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে গণছুটির ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা।

চিঠিতে আরও বলা হয়েছে, গত ২৬ আগস্ট পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম যোগদানের পর দাবি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। তার প্রতি আস্থা রেখে কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরে যায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।  বিদ্যমান সংকট নিরসনে আরইবি’র সিস্টেম রিফর্মসহ অন্যান্য সমস্যার যৌক্তিক সমাধানের জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগ। কিন্তু সিস্টেম রিফর্মসহ দাবির ব্যাপারে কমিটিকে শুরু থেকেই অসহযোগিতা করে আসছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তারা। একাধিকবার সভা আহ্বান করা হলেও আরইবি‘র কেউ তাতে অংশ নেয়নি। এমনকি আরইবি সংস্কারে তারা কেউ সম্মত নন বলেও জানিয়ে দিয়েছেন তারা।

এসব পরিস্থিতি তুলে কালক্ষেপণ না করে বাস্তবতার নিরিখে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু সমাধানের জন্য অনুরোধ জানিয়েছেন তারা।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবিতে আন্দোলন করে আসছি আমরা। বিপরীতে শুধু আশ্বাস এবং কমিটি গঠনের কাগজই পাচ্ছি । বাস্তবে দাবি পূরণের দৃশ্যমান অগ্রগতি নেই। বিদ্যুৎ বিভাগের কমিটিকেও আরইবি সহযোগিতা করছে না। বর্তমানে আরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মনে আরইবির প্রতি যে পরিমাণ ক্ষোভ ও ঘৃণা জন্মেছে তাতে বিদ্যমান সংকট সমাধান না হলে বড় ধরনের বিপর্যয় হতে পারে বলেও দাবি করেন তারা।

Tags: চেয়ারম্যানপল্লী বিদ্যুতসমিতি
Previous Post

বিগত সরকারের সময় ভিক্ষুকদেরও চাঁদা দিতে হত: ডা. শফিকুর রহমান

Next Post

কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

Next Post
নিখোঁজের যুবকের মরদেহ উদ্ধার, নদীতে লাশ ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং স্টাফের ছবি, আশরাফুলের স্বীকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি লেভেল-৩ কোচের স্বীকৃতি পেলেন আশরাফুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT