চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার কাছে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রীর চিঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 পূর্বাহ্ন 07, আগস্ট 2025
in বাংলাদেশ
A A
প্রধান উপদেষ্টার কাছে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রীর চিঠি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী  ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী আয়শা সুলতানা প্রধান উপদেষ্টার কাছে এক আবেদনের মাধ্যমে তার স্বামীর উন্নত চিকিৎসার জন্য জামিনের আর্জি জানিয়েছেন।

বুধবার (৬ আগস্ট) আয়শা সুলতানা প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর এক আবেদনে এই অনুরোধ জানান।

আবেদনে আয়শা সুলতানা বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৫ আগস্ট মধ্যরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ রাতেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিইউতে ভর্তি করে। পরিস্থিতি অবনতি হলে আইসিউতে পাঠানো হয়। চিকিৎসার প্রতি অবহেলায় তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে মৃত্যুর সাথে বেঁচে থাকার লড়াই করছেন।

তিনি আরও বলেন, তার স্বামী মারাত্মক নিউমোনিয়ায় কাবু হয়ে পড়েছেন, হৃদরোগ, কিডনী রোগ সহ নানাবিধ রোগ অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। বারবার আহবান জানানোর পর ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর চিকিৎসার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে মানবিক সাড়া পাওয়া যায়নি। অবহেলা, অযত্নে তিনি আরও বেশী নাজুক হয়ে হাসপাতালে এখন মৃত্যুর শয্যায়।

কারা কর্তৃপক্ষ যদি মোশাররফ হোসেনের সুচিকিৎসার ব্যবস্থা করতো তাহলে এই নাজুক পরিস্থিতি তৈরি হতো না বলে অভিযোগ জানান আয়শা সুলতানা।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এই ক্রান্তিকালে উন্নত চিকিৎসার জন্য তাকে যেন দ্রুত জামিন প্রদান করা হয় এই অনুরোধ প্রধান উপদেষ্টার কাছে বলে জানান আয়শা সুলতানা।

Tags: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনউন্নত চিকিৎসাপ্রধান উপদেষ্টাসাবেক এমপি
Previous Post

রাশিয়ার সাথে ব্যবসায় ট্রাম্পের হুমকিতে আইফোন ও তেলের দাম বাড়ার আশঙ্কা

Next Post

বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

Next Post
বজ্রঝড়ের সময় আকাশে ঝলমলে আলো ও বজ্রপাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

বাংলাদেশ ও ডাচ দূতদের বিদায়ী সাক্ষাৎ, উভয় দেশের পতাকা পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে ডাচ দূতের বিদায়ী সাক্ষাৎ, জুলাইয়ের গান উপহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT