চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগা খানের মৃত্যুতে শোক জানিয়ে যুবরাজকে প্রধান উপদেষ্টার চিঠি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রয়াত আগা খান, একজন বিশিষ্ট ব্যক্তিত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বখ্যাত দানবীর আগা খান চতুর্থ ৮৮ বছর বয়সে লিসবনে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি যুবরাজ রহিম আগা খানকে একটি চিঠি লিখে আগা খানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

চিঠিতে প্রধান উপদেষ্টা লিখেছেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি আগা খানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন। তিনি ইসমাইলি মুসলমানদের ৪৯তম বংশগত ইমাম, মাওলানা শাহ করিম আল-হুসাইনি (আগা খান চতুর্থ)-এর অবদান ও নেতৃত্বকে স্মরণ করেন। আগা খানের দূরদর্শী নেতৃত্ব, মানবকল্যাণে অবিচল অঙ্গীকার এবং সম্প্রীতি, সহানুভূতি ও বহুত্ববাদের প্রতি তার অঙ্গীকার ড. ইউনূসকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তিনি আগা খানের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব ও সহযোগিতার কথা স্মরণ করেন এবং আগা খান ফাউন্ডেশনের বোর্ডে কাজ করার অভিজ্ঞতাকে সম্মানের বলে উল্লেখ করেন।

ড. ইউনূস আরও লিখেছেন, বিশ্বের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন)-এর উন্নয়নমূলক কাজের প্রভাব তিনি সরেজমিনে দেখেছেন। শিক্ষা ও সংস্কৃতির প্রতি আগা খানের অঙ্গীকার ছিল অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশে আগা খানের অবদানও অপরিসীম। তিনি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন, ভবিষ্যৎ প্রজন্মের মনের পরিবর্তনে সহায়তা করেছেন এবং ঐতিহ্য রক্ষা ও দুর্বলদের সমর্থনে কাজ করেছেন। ২০১৩ সালে একেডিএন-কে বাংলাদেশে নিয়ে আসার মাধ্যমে আগা খানের দূরদর্শিতার প্রমাণ মিলেছে। ঢাকার আগা খান একাডেমি তার দৃঢ়তা ও দূরদর্শিতার একটি উজ্জ্বল উদাহরণ।

তিনি উল্লেখ করেন, গ্রামীণ ব্যাংকের জন্য ‘আগা খান আর্কিটেকচারাল অ্যাওয়ার্ড’ একটি যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। বাংলাদেশের মানুষ আগা খানকে হৃদয়ে ধারণ করবে। তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আগা খানের মূল্যবান উত্তরাধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

চিঠির শেষে ড. ইউনূস যুবরাজ রহিম আগা খান, তার পরিবার এবং বিশ্বজুড়ে ইসমাইলি সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আগা খানের স্থায়ী উত্তরাধিকার ও মানবসেবার আদর্শকে স্মরণ করেন, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন আগা খানের আত্মা চিরশান্তি লাভ করে এবং তার পরিবার এই কঠিন সময়ে সান্ত্বনা পায়।

Tags: আগা খানপ্রধান উপদেষ্টা
Previous Post

৩২ নম্বরের বাড়ির কাঠামো খুলে নিয়ে যাচ্ছে অনেকে

Next Post

নিয়োগ বাতিল: সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের সচিবালয়ে অবস্থান

Next Post
প্রাথমিক শিক্ষকদের সচিবালয়ে অবস্থান, জনসমাগম ও আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়োগ বাতিল: সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের সচিবালয়ে অবস্থান

শিবলী রুবাইয়াতের জামিন-রিমান্ডের শুনানি চলাকালে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিবলী রুবাইয়াতের জামিন-রিমান্ড নামঞ্জুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT