আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদ-প্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতে চিঠি দেওয়া হচ্ছে। একই বিষয়ে আন্তর্জাতিক আদালতে যাবার প্রস্তুতির বিষয়ে আলোচনা করবে সরকার। এমন তথ্য জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, চুক্তি অনুযায়ী ভারত অপরাধীদের ফেরত দিতে বাধ্য।








