চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:24 অপরাহ্ন 31, আগস্ট 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
Students engaging in a lively discussion on university steps in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

বেসরকারি সংস্থা নিজেরা করি’র সমন্বয়ক, অধিকার ও উন্নয়নকর্মী খুশী কবির বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা হেনস্থার শিকার হচ্ছেন। আশা করবো সরকার দ্রুত এই অবস্থার বিরুদ্ধে পদক্ষেপ নেবে।

সংবাদমাধ্যম ডয়েচে ভেলের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আন্দোলন প্রথমে ছাত্রদের কোটা বিষয়ে থাকলেও পরবর্তীতে এটি সর্বসাধারণের আন্দোলনে পরিণত হয় । যার ফলে দীর্ঘ মেয়াদী সরকারের পতন হয়।  তবে এতো কিছুর পরও শিক্ষকদের হেনেস্তার শিকার হতে হচ্ছে তা দুঃখজনক।

শিক্ষকদের সাথে বিমাতাসুলভ আচরণের প্রতিকার সম্পর্কে জানতে চেলে তিনি বলেন, আমি এখন পর্যন্ত কোনো পরিবর্তন দেখছি না। আমি অপেক্ষা করছি। আমরা চাই অন্তর্বর্তী সরকার যেন দ্রুত এটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে এবং শিক্ষা প্রতিষ্ঠান যেন ফিরে যেতে পারে একটা সুষ্ঠু পরিবেশে। এটা খুব দরকার। এখন যে যে মূল বিষয়গুলো দরকার,  সেটা হলো- আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা, যেটা এখনো পুরোপুরি আসেনি। দ্বিতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থাকে সঠিক জায়গায় নিয়ে আসা, কিন্তু সেটা এখনো আসেনি।

শিক্ষা উপদেষ্টার পুরানো পাঠ্যক্রমে ফিরে যাওয়ার বিষয় সম্পর্কে তিনি বলেন, পাঠ্যক্রম নিয়ে বরাবরই জটিলতা ছিল। এই বিষয়ে অনেক আন্দোলনও হয়েছে। বারবারই হয় এমন আন্দোলন। তবে বারবার পাঠ্যক্রম পরিবর্তন শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। হুট করে আগের সরকার এটা করেছে বলে, এই সরকার এটা গ্রহণ করবে না- এই ধরনের নীতি কোনোক্রমেই গ্রহণযোগ্য নয়, বাস্তবসম্মতও নয়। কোন জিনিসটা গ্রহনযোগ্য না, কেন গ্রহণযোগ্য না, কেন পরিবর্তন করতে হবে, এর কিন্তু একটা বিশ্লেষণ দরকার। আর সঠিক একটা পন্থা থাকা দরকার। আমি সস্তাভাবে আগেরটা ঠিক, নতুনটা বাদ, নতুনটা ঠিক, আগেরটা বাদ- এই ধরনের আলোচনায় যেতে ইচ্ছুক না।

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।

Tags: শিক্ষা প্রতিষ্ঠানসুষ্ঠু পরিবেশ
Previous Post

জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে: তারেক রহমান

Next Post

সেন্সরে আটকে গেল ‘ইমার্জেন্সি’, শেষ দেখে ছাড়বেন কঙ্গনা

Next Post
কঙ্গনা রানাউত ইমার্জেন্সি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্সরে আটকে গেল ‘ইমার্জেন্সি’, শেষ দেখে ছাড়বেন কঙ্গনা

জার্মানির নির্বাচনী প্রচার ব্যানার যেখানে লেখা 'সোমার, Sonne Remigration'. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির রাজ্য নির্বাচনকে ঘিরে উদ্বিগ্ন অভিবাসীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT