চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএমডিবিতে সর্বোচ্চ রেটিং পাওয়া ডিক্যাপ্রিওর শীর্ষ ৫ ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:53 অপরাহ্ন 03, অক্টোবর 2025
in বিনোদন
A A
অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর বিভিন্ন সিনেমার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডের অন্যতম বহুমুখী ও প্রশংসিত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। টাইটানিক থেকে ইনসেপশন, আবার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’— প্রতিটি ছবিতেই তিনি রেখেছেন অভিনয়ের অমোঘ ছাপ। আইএমডিবি রেটিং অনুযায়ী তার অভিনীত সর্বোচ্চ রেটিং পাওয়া পাঁচটি ছবির তালিকা দেখে নেওয়া যাক।

১. ইনসেপশন (২০১০)

পরিচালক: ক্রিস্টোফার নোলান
আইএমডিবি রেটিং: ৮.৮/১০

দক্ষ চোর কব (লিওনার্দো ডিক্যাপ্রিও) মানুষের স্বপ্নে প্রবেশ করে গোপন তথ্য চুরি করতে পারে। অতীত অপরাধ মুছে ফেলার সুযোগ পেলে সে অসম্ভব এক মিশনে নামে— কারও মস্তিষ্কে একটি ধারণা রোপণ করতে হবে। কিন্তু স্বপ্নের স্তর যত গভীর হয়, ঝুঁকিও তত ভয়াবহ হয়ে ওঠে।

২. জ্যাঙ্গো আনচেইনড (২০১২)

পরিচালক: কুয়েন্টিন টারান্টিনো
আইএমডিবি রেটিং: ৮.৫/১০

১৮৫৮ সালের প্রেক্ষাপটে নির্মিত এই ওয়েস্টার্ন ছবিতে মুক্তিপ্রাপ্ত দাস জ্যাঙ্গো (জেমি ফক্স) ও জার্মান বাউন্টি হান্টার ড. কিং শুলৎজ (ক্রিস্টোফ ওয়াল্টজ) একসঙ্গে নামেন ভয়ংকর অপরাধীদের খুঁজতে। তাদের লক্ষ্য— জ্যাঙ্গোর স্ত্রীকে নিষ্ঠুর জমিদার ক্যালভিন ক্যান্ডির (ডিক্যাপ্রিও) হাত থেকে উদ্ধার করা।

৩. দ্য ডিপার্টেড (২০০৬)

পরিচালক: মার্টিন স্করসেসি
আইএমডিবি রেটিং: ৮.৫/১০

বোস্টনের আন্ডারওয়ার্ল্ডে গড়ে ওঠা এক দমবন্ধ করা থ্রিলার। আন্ডারকভার পুলিশ বিলি কস্টিগান (ডিক্যাপ্রিও) মাফিয়া ডন ফ্র্যাঙ্ক কস্টেলোর (জ্যাক নিকলসন) দলে ঢুকে যায়। অন্যদিকে, পুলিশ বাহিনীতেই কস্টেলোর গুপ্তচর হিসেবে কাজ করে কলিন সুলিভান (ম্যাট ডেমন)। শুরু হয় একে অপরকে ফাঁস করার জীবন-মরণ খেলা।

৪. ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (২০২৫)

পরিচালক: পল থমাস অ্যান্ডারসন
আইএমডিবি রেটিং: ৮.৪/১০

প্রাক্তন বিপ্লবী সংগঠন ‘ফ্রেঞ্চ ৭৫’-এর সদস্য বব ফার্গুসনের (ডিক্যাপ্রিও) জীবন ওলটপালট হয়ে যায়, যখন তার মেয়ে নিখোঁজ হয়। ষোলো বছর পর অতীতের এক ভয়ংকর শত্রুও ফিরে আসে। ছবিতে আরও অভিনয় করেছেন শন পেন, বেনিসিও ডেল তোরো, রেজিনা হল, তেয়ানা টেইলর ও চেজ ইনফিনিটি। গেল সপ্তাহেই সিনেমাটি মুক্তি পায় বিশ্বজুড়ে।

৫. দ্য উফ অব ওয়াল স্ট্রিট (২০১৩)

পরিচালক: মার্টিন স্করসেসি
আইএমডিবি রেটিং: ৮.২/১০

নিউইয়র্কের তরুণ স্টকব্রোকার জর্ডান বেলফোর্ট (ডিক্যাপ্রিও) দ্রুত অর্থ উপার্জনের নেশায় মেতে ওঠেন প্রতারণার মাধ্যমে। অঢেল অর্থে গড়ে তোলেন ভোগ-বিলাসে ভরা জীবন। কিন্তু অতি উৎসাহে করা অপরাধ ফাঁস হতে শুরু করলে এফবিআই নামিয়ে আনে কড়া তদন্ত। –কইমই

Tags: আইএমডিবিইনসেপশনওয়ান ব্যাটল আফটার অ্যানাদারক্রিস্টোফার নোলানলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদনসিনেমা
Previous Post

তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৮৬ রানে এগিয়ে ভারত

Next Post

শাপলার বদলে এনসিপির বরাদ্দে বেগুন-লাউ-চিংড়ি প্রতীক

Next Post
বাংলাদেশের নির্বাচনী প্রতীক ও লোগো সহ চিত্র, বেগুন, লাউ, চিংড়ি, পাত্র ও নারকেল. Channel i News - চ্যানেল আই নিউজ

শাপলার বদলে এনসিপির বরাদ্দে বেগুন-লাউ-চিংড়ি প্রতীক

বিশ্ব সভায় বাংলাদেশের উপদেষ্টা বক্তা, বৈশ্বিক সহযোগিতা ও গণতান্ত্রিক অঙ্গীকারের বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব সভায় প্রধান উপদেষ্টার বাংলাদেশের গণতান্ত্রিক অঙ্গীকার ও বৈশ্বিক সহযোগিতার বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT