চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান মঞ্চে ডিক্যাপ্রিও-ডি নিরোর পুনর্মিলন দেখার অপেক্ষায় বিশ্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 13, মে 2025
in বিনোদন
A A
অভিনেতা ডিক্যাপ্রিও ও ডি নিরো একসঙ্গে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে এক বিশাল মুহূর্ত দিয়ে! কিংবদন্তী অভিনেতা রবার্ট ডি নিরোকে উৎসবের সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার অনারারি ‘পাম দর’ প্রদান করা হচ্ছে—যা তাঁর আজীবন চলচ্চিত্র অবদানের স্বীকৃতি। এই খবরটি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম ভ্যারাইটি।

রবার্ট ডি নিরো বিশ্বের চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য নাম। তার অভিনীত দ্য গডফাদার (পার্ট ২), র‌্যাগিং বুল, ট্যাক্সি ড্রাইভার আজও স্মরণীয়। সর্বশেষ তিনি ‘কিলারস অব দ্য ফ্রাওয়ার মুন’ ছবিতে নজর কাড়েন।

কান উৎসবে আরও এক আবেগঘন মুহূর্ত হিসেবে ডি নিরোকে এই সম্মাননা তুলে দেবেন তার বহুদিনের চেনা জুনিয়র বন্ধু ও সহ-অভিনেতা লিওনার্ডো ডিক্যাপ্রিও। ১৯৯৩ সালে ‘দিস বয়েস লাইফ’-এ একসঙ্গে কাজ করার মাধ্যমে শুরু হয়েছিল তাদের পেশাদার সম্পর্ক। সর্বশেষ তাঁরা একসঙ্গে অভিনয় করেন ২০২৩ সালের সাড়া জাগানো বিখ্যাত ছবি ‘কিলারস অব দ্য ফ্রাওয়ার মুন’-এ, যেটি নির্মাণ করেন কিংবদন্তী মার্টিন স্করসেজি।

কান মঞ্চে ডিক্যাপ্রিও ও ডি নিরোর এই পুনর্মিলন বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক বিশেষ মুহূর্ত হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

রবার্ট ডি নিরো কান উৎসব নিয়ে বলেন, কান চলচ্চিত্র উৎসবের প্রতি আমার হৃদয়ের খুব কাছের। বিশেষ করে এই সময়ে যখন পৃথিবীতে এত কিছু আমাদের ভাগ করে নিচ্ছে, দূরে সরিয়ে দিচ্ছে তখন কান আমাদের একত্র করে—গল্পকার, নির্মাতা, দর্শক ও বন্ধুদের। এটি যেন বাড়ি ফিরে আসার মতো।”

কান উৎসব কর্তৃপক্ষ তাকে বর্ণনা করেছে ‘একজন সিনেম্যাটিক কিংবদন্তী’ হিসেবে। যাঁর কাজ প্রজন্মের পর প্রজন্ম ধরে চলচ্চিত্রপ্রেমীদের অনুপ্রাণিত করেছে।

রবার্ট ডি নিরো ও লিওনার্ডো ডিক্যাপ্রিওর উপস্থিতিতে ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসব এবারও বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

ডি নিরোর এই সংবর্ধনার পর উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ‘লিভ ওয়ান ডে’—পরিচালক আমেলি বোনাঁ-এর একটি সংগীতধর্মী কমেডি সিনেমা।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় পর্দা উঠতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের। ফ্রান্সের ফ্রেঞ্চ রিভেরার রিসোর্ট শহর কানে শুরু হচ্ছে এই তারকাখচিত চলচ্চিত্র উৎসবের আসর। চলবে ২৪ মে পর্যন্ত।  -ভ্যারাইটি

Tags: কান চলচ্চিত্র উৎসবডিক্যাপ্রিওরবার্ট ডি নিরোলিড বিনোদনহলিউড
Previous Post

সেই আদমপুর বিমানঘাঁটিতে গেলেন নরেন্দ্র মোদি

Next Post

একাত্তরকে অস্বীকার করে কেউ রাজনীতি করতে চাইলে বুমেরাং হবে: এনসিপি

Next Post
জাতীয় সংবিধানের অবমাননা নিয়ে আলোচনা, সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

একাত্তরকে অস্বীকার করে কেউ রাজনীতি করতে চাইলে বুমেরাং হবে: এনসিপি

শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশনে বসেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT