চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিক্যাপ্রিওকে তল্লাশি, পার্টিতে ঢুকতে ব্যর্থ ট্রাভিস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 13, আগস্ট 2025
in বিনোদন
A A
ট্রাভিস পার্টিতে ঢুকতে ব্যর্থ, ডিক্যাপ্রিওর সঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও সম্প্রতি স্পেনের ইবিজায় এক্সক্লুসিভ প্রাইভেট পার্টিতে ঢুকতে গিয়ে স্প্যানিশ পুলিশের তল্লাশির মুখে পড়েন। ৫০ বছর বয়সী এই অস্কারজয়ী অভিনেতার সাথে তখন ছিলেন ইতালীয় মডেল প্রেমিকা ভিটোরিয়া সেরেত্তি ও কয়েকজন বন্ধু।

ডেইলি মেইলের হাতে পাওয়া ফুটেজে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা ডিক্যাপ্রিওর পকেট তল্লাশি করছেন। সাধারণত তাকে মাথায় ক্যাপ বা মুখ ঢাকা অবস্থায় দেখা গেলেও সেদিন তিনি ছিলেন সম্পূর্ণ উন্মুক্ত। পাশে থাকা সেরেত্তিকে বলতে শোনা যায়, “তারা আমাকে পুরোপুরি তল্লাশি করছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিক্যাপ্রিও শেষ পর্যন্ত নিজের পরিচয় দেন ও আইডি দেখান, এরপরই তারা পার্টিতে ঢোকার অনুমতি পান।

প্যাট্রন টাকিলা ব্র্যান্ড ও স্প্যানিশ অভিনেতা-গায়ক অ্যারন পাইপারের আয়োজিত এই পার্টি অনুষ্ঠিত হয়েছিল ইবিজার একটি প্রাইভেট ভিলায়। অতিথিদের মধ্যে ছিলেন কেন্ডাল জেনার, টোবি ম্যাগুয়ারসহ আরও অনেকে।

অন্যদিকে, সেই একই রাতে মার্কিন র‌্যাপার ট্রাভিস স্কটকে প্রবেশের অনুমতিই দেওয়া হয়নি। এক সূত্র ডেইলি মেইলকে জানায়, “তারকারাও আমাদের মতোই। লিওকেও প্রবেশের সময় সন্দেহ করা হয়েছিল। পুলিশ তার দিকে দ্বিতীয়বার তাকিয়েছিল। তিনি খুব ভদ্র ছিলেন এবং তাদের সঙ্গে রসিকতা করছিলেন।”

ডিক্যাপ্রিও ও সেরেত্তির প্রথম দেখা হয় ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’–এর প্রিমিয়ারে। তারপর থেকে তাদের একসঙ্গে নানা জায়গায় দেখা গেছে, এমনকি এই মাসের শুরুর দিকে জেফ বেজোস ও লরেন সানচেজের সঙ্গে ৫০ কোটি ডলারের ইয়টে ডাবল ডেটে অংশ নিতে দেখা গেছে। –মাসালা

Tags: অস্কারট্রাভিসতল্লাশির‍্যাপারলিওনার্দোলিওনার্দো ডিকাপ্রিওলিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

এনসিপি নেতাদের মন্তব্য গণতন্ত্রের জন্য নেতিবাচক: ববি হাজ্জাজ

Next Post

দ্বিতীয় দিন শেষে ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২০ জন

Next Post
দুই ব্যক্তি বসে আছেন, একজন মহিলা ও একজন পুরুষ, সংবাদ সম্মেলনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় দিন শেষে ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২০ জন

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে উল্লাস করছে, জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের বিপক্ষে প্রাথমিক দলে হামজা, নেই সামিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT