চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের ‘লিও’: প্রথম দিনে রেকর্ড, দ্বিতীয় দিনেই ধস!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 অপরাহ্ন 21, অক্টোবর 2023
in বিনোদন
A A

বক্স অফিসে মুক্তির শুরুটা ভালোই করেছিলো দক্ষিণী সিনেমার অন্যতম নায়ক থালাপতি বিজয় অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘লিও’। কিন্তু মুক্তির দ্বিতীয় দিনেই যেন বক্স অফিসে ধস নামলো এই সিনেমার!

মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী ১৪৬ কোটি রুপি আয় করে যেখানে সকল তামিল সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছিলো ‘লিও’ ছবিটি। সেখানে দ্বিতীয় দিনে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে মাত্র ৬৫ কোটি! যা প্রথম দিনের আয়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ কমেছে। যা রীতিমত ছবিটির বক্স অফিস আয়ের পতনের লক্ষণ হিসেবে দেখছেন অনেকে! কিন্তু কেন এই হাল হলো বিজয়ের মত সুপারস্টারের সিনেমার!

এই বিষয়ে চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞ মনোবালা বিজয়বালান মত প্রকাশ করে জানিয়েছেন যে, “ছবিটিকে ঘিরে নেতিবাচক রিভিউয়ের কারণেই এর আয় ‘হ্রাস’ করেছে।” শুধু তাই নয়, আয় ‘হ্রাস’ পাওয়ায় আগামীকাল থেকেই তামিলনাড়ু বাহিরে ‘লিও’র স্ক্রিন কমানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে মুক্তির দিনই ‘লিও’ ছবির চিত্রনাট্য ‘দুর্বল’ বলে দাবি জানিয়েছিলেন দর্শক-সমালোচকদের অনেকেই। যার প্রভাবও পড়েছে এর আয়ে।

ছবিটির প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্র বিশ্লেষক আনন্দ সুরেশ ছবিতে বিজয়ের অভিনয়ের প্রশংসা জানিয়ে বলেছেন যে, ছবির চিত্রনাট্য ও পরিচালনার দিক থেকে কমতি রয়েছে। তিনি তার পর্যালোচনাতে আরও বলেছেন যে, “যদিও চলচ্চিত্রটি একটি শক্তিশালী নোটে শুরু হয়েছিল, কিন্তু চিত্রনাট্য অনুসারে এটি দ্বিতীয়ার্ধে খুব একটি আকর্ষণ করতে পারেনি।”

এদিকে বিশ্বব্যাপী আয়ের দিকে থেকে ‘লিও’ তেমন প্রভাব ফেলতে না পারলেও দক্ষিণের বাজারে ইতোমধ্যেই রেকর্ড গড়েছে ছবিটি। প্রথম দিনের আয়ের দিক থেকে ইতোমধ্যেই সকল তামিল সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছে ছবিটি!

পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে।

৩০০ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন, অর্জুনের মতো তারকা।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

Tags: অর্জুনআয়গৌতম মেননতৃষা কৃষ্ণানথালাপতি বিজয়প্রিয়া আনন্দবক্স অফিসলিঁওসঞ্জয় দত্ত
Previous Post

ফন বিক-এঙ্গেলব্রেখটের রেকর্ড জুটিতে ডাচদের লড়াকু পুঁজি

Next Post

কুয়েতে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Next Post
শিশু ও কিশোররা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে শেখ রাসেলের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

অস্ত্রসহ আটক দুই রোহিঙ্গা, পুলিশি অভিযান, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ আটক ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT