চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 21, জুলাই 2026
in বিনোদন
A A
রুনা লায়লা সম্মাননা ও গানের সন্ধ্যায় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই সংগীতের এক উজ্জ্বল নাম রুনা লায়লা। বাংলা, উর্দু, হিন্দি, ইংরেজিসহ একাধিক ভাষায় অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষিণ এশিয়ার অন্যতম কিংবদন্তী সংগীতশিল্পী হিসেবে। এবার এই জীবন্ত কিংবদন্তীকে জাতীয়ভাবে সম্মান জানাতে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

আগামী ২৪ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে রুনা লায়লাকে সম্মাননা প্রদান করা হবে। একই অনুষ্ঠানে তিনি পরিবেশন করবেন একটি বিশেষ একক সংগীতানুষ্ঠান।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানের বিশেষ তাৎপর্য হলো, এটি উৎসর্গ করা হয়েছে বন্যার্ত মানুষের সহায়তায়। অনুষ্ঠানের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার, ৩ হাজার এবং ৫ হাজার টাকা। টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে।

একক পরিবেশনায় রুনা লায়লা তাঁর দীর্ঘ সংগীতজীবনের জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় গান পরিবেশন করবেন। বাংলা ছাড়াও বিভিন্ন ভাষার নির্বাচিত গান শোনাবেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

বাংলাদেশের সংগীতকে বিশ্বদরবারে মর্যাদার আসনে পৌঁছে দেওয়া রুনা লায়লার প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর অনন্য অবদানকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে সংগীতের মাধ্যমে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ অনুষ্ঠানে যোগ করেছে ভিন্ন মাত্রা।

Tags: একক সংগীতানুষ্ঠানকিংবদন্তীজীবন্ত কিংবদন্তীরুনা লায়লালিড বিনোদন
Previous Post

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

Next Post

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

Next Post
জনসমাগমে বাংলাদেশের পতাকা হাতে হাজারো মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা?

তিন শিশু পানিতে ডুবে মৃত্যুর জন্য উদ্ধারকার্য চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT