চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনী আমেজ কাটিয়ে শুটিংয়ে মৌসুমী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:03 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2022
in বিনোদন
A A
মৌসুমী রান্নাঘরে হাসিমুখে রান্না করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরে আলোচিত শিল্পী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন প্রিয়দর্শিনী মৌসুমী। নির্বাচনী আমেজ কাটিয়ে পুরোদমে কাজে ফিরলেন ঢাকাই সিনেমার এই তারকা অভিনেত্রী।

অংশ নিয়েছেন নতুন একটি বিজ্ঞাপনে। রাজধানীর একটি স্টুডিওতে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ করা হয়। ‘পরিবারের একজন চিরদিনের বন্ধন’ থিম নিয়ে আইডিয়া বক্সের পরিকল্পনায় নাইন্টিজ কিডস প্রোডাকশন হাউজের ব্যানারে ‘আরএফএল গ্যাস স্টোভ’ এর বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন শাফায়াত হোসেন শাওন।

বিজ্ঞাপন প্রসঙ্গে মৌসুমী বলেন,‘বিজ্ঞাপনটির থিম খুবই সুন্দর। পুরো টিম অনেক গোছানো কাজ করেছে। বিজ্ঞাপনটি প্রচারে এলেই দর্শকের জন্য চমক থাকছে।’

নির্মাতা শাফায়াত হোসেন শাওন বলেন,‘একেবারেই ভিন্নধর্মী একটি কনসেপ্ট নিয়ে বিজ্ঞাপনটি তৈরি করেছি। মৌসুমী আপাকে পেয়ে আমাদের পুরো টিম উচ্ছ্বসিত। আশা করি, বিজ্ঞাপনটি দর্শকের বেশ ভালো লাগবে।’

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ মার্চ থেকে বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

এদিকে তিনটি সিনেমার শুটিং ও ডাবিং-এর কাজ শেষ করেছেন মৌসুমী। সিনেমাগুলো হচ্ছে সরকারি অনুদানের মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘ভাঙ্গন’, আশুতোষ সুজনের ‘দেশান্তর’ ও জাহিদ হোসেনের ‘সোনার চর’।

শিগগিরই আরো দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন মৌসুমী। একটি ‘ছিটমহল’ ও অন্যটি ‘কানাগলি’। জাহিদ হোসেনের পরিচালনায় সিনেমা দুটিতে মৌসুমী’র সঙ্গে ওমর সানী থাকার কথা রয়েছে।

Tags: নাটকনির্বাচনবিজ্ঞাপনমৌসুমীলিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
Previous Post

ইউক্রেন যুদ্ধ ‘মড়ার ওপর খাড়ার ঘা’?

Next Post

হৃদরোগে আক্রান্ত হয়ে অজি কিংবদন্তী হাসপাতালে

Next Post
অজি কিংবদন্তী হাসপাতালে ভর্তি, হৃদরোগে আক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদরোগে আক্রান্ত হয়ে অজি কিংবদন্তী হাসপাতালে

ইংল্যান্ড ক্রিকেটার জো রুট ব্যাটিংয়ের সময় মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যেন এখানেই শেষ না হয়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT