চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈধভাবে মালদ্বীপে মাথা উঁচু করে থাকবো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:01 অপরাহ্ন 30, জুলাই 2024
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের পতাকা পাশে একজন নেতা বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদ মাহামুদুল: বাংলাদেশ আমাদের সকলের এবং সকলে মিলে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব উল্লেখ করে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেছেন, আমরা সকলে মালদ্বীপে বৈধভাবে কাজ করে মাথার উঁচু করে থাকবো।

মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপে প্রবাসী বাংলাদেশীদের সাথে হাইকমিশনার অফিসে হল রুমে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে মালদ্বীপে বাংলাদেশের শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এসময় হাইকমিশনার সকলকে মালদ্বীপের আইন যথাযথভাবে মেনে চলার ও কারও প্ররোচনায় অবৈধ কাজে লিপ্ত না হওয়ার জন্য অনুরোধ জানান।

তিনি বলেন, একজন অবৈধ কাজ করলে তার প্রভাব বাকি সকলের উপর পড়ে। তিনি শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়াও সোস্যাল মিডিয়ার যাতে কেউ অপব্যবহার না করেন সেদিকে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। সবশেষে তিনি প্রবাসী সকলকে পরস্পরের সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করে যাওয়ার জন্য অনুরোধ জানান।

মিশনের কাউন্সেলর শ্রম মো. সোহেল পারভেজ তার বক্তব্যে মালদ্বীপের আইন মেনে সকল প্রবাসীকে কাজ করার আহ্বান জানান। একইসাথে অবৈধ কাজ যেমন- মাদক, ডলার ব্যবসা ইত্যাদি থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান।

এছাড়াও তিনি বলেন, ইমিগ্রেশন এর নিয়ম অনুযায়ী ওয়ার্ক ভিসাতে এসে মালদ্বীপে অবৈধভাবে কোন ব্যবসা করা যাবে না। তিনি সকলকে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানান।

প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে মালদ্বীপের ব্যবসায়ী দুলাল মাতবর বক্তব্য প্রদান করেন। তিনি সকলকে যেকোন ধরনের গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেন। এছাড়াও মালদ্বীপে কোন ধরনের বেআইনি সমাবেশ, মিছিল, মিটিং না করার জন্যও অনুরোধ জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মালদ্বীপে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ মালদ্বীপের ব্যবসায়ী দুলাল হোসেন, মালদ্বীপে বাংলাদেশি মিডিয়ার গণমাধ্যম কর্মীসহ অসংখ্য প্রবাসী বাংলাদেশী।

Tags: প্রবাসী বাংলাদেশীমালদ্বীপ
Previous Post

কক্সবাজারে দুই হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

Next Post

চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদ

Next Post
শাফিন আহমেদ ব্যান্ডের পারফরম্যান্স, গিটার ও সঙ্গীত পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চিরনিদ্রায় শায়িত হলেন কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদ

ইউরোপীয় ইউনিয়নের পতাকা উড়ছে, নীল আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখামাত্র গুলির নির্দেশ ও আইনবহির্ভূত হত্যায় ইইউ’র উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT