চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সচিবালয়ে বিক্ষোভকারীদের নতুন কর্মসূচি ঘোষণা

আইন উপদেষ্টার বৈঠক বাতিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 26, মে 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সচিবালয়ে বিক্ষোভকারীদের সমাবেশ, পুলিশ ও সাধারণ মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে আজ বিকেলে নির্ধারিত আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকটি শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়।

আজ সোমবার (২৬ মে) বিকেল ২টায় বিক্ষোভরত কর্মচারীদের সঙ্গে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় তিনি এ বৈঠকে সময় দিতে পারছেন না বলে জানানো হয়। বৈঠক বাতিলের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত কর্মচারীরা।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবীর বলেন, যতক্ষণ না পর্যন্ত এই কালাকানুন বাতিল করা হবে, ততক্ষণ আন্দোলন চলবে। আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টায় আবারও সচিবালয়ে বিক্ষোভ মিছিল করা হবে। পাশাপাশি সারাদেশের সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল থেকে একযোগে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

এর আগে সকাল ১১টার দিকে সচিবালয়ের বাদামতলায় জড়ো হয়ে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ করেন কর্মচারীরা। তারা ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ কে ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।

প্রসঙ্গত, এই অধ্যাদেশ পাস হলে সরকারি চাকরিতে নিয়োগ, বদলি, পদোন্নতি ও চাকরিচ্যুতির মতো বিষয়গুলোতে অধিকতর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরোপ করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। তাদের দাবি, এতে সরকারি চাকরিজীবীদের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা বিঘ্নিত হবে।

চলমান এই আন্দোলনের ফলে সচিবালয়ের স্বাভাবিক কর্মকাণ্ডে কিছুটা বিঘ্ন দেখা দিয়েছে বলে জানা গেছে। তবে আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে।

Tags: আইন উপদেষ্টাসচিবালয়ে বিক্ষোভ
Previous Post

‘কোরবানির ১২ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হবে’

Next Post

আসছে ‘হঠাৎ বৃষ্টি’র সিকুয়েল, শুটিং শুরু উত্তরায়

Next Post
উত্তরায় শুটিং সেটে চ্যানেল আই অনলাইন দলের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে ‘হঠাৎ বৃষ্টি’র সিকুয়েল, শুটিং শুরু উত্তরায়

পরীমনি জামিনে মুক্তি পেয়ে আদালত থেকে বের হচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতে এবার জেরার মুখে পরীমনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT