চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টকে লেবাননের প্রধানমন্ত্রী নিয়োগ 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 পূর্বাহ্ন 14, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের লেবাননের প্রধানমন্ত্রী নিয়োগের বিষয় আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট নওয়াফ সালামকে লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, দেশটিতে একটি নতুন সরকার গঠনের জন্য সোমবার (১৩ জানুয়ারি) দেশটির প্রেসিডেন্ট তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের ঘোষণা দেন।

প্রেসিডেন্ট জোসেফ আউনের পরিচালিত বাধ্যতামূলক পরামর্শ গ্রহণের সময় ১২৮টি সংসদীয় ভোটের মধ্যে সালাম ৮৪টি ভোট পেলে তাকে এই নিয়োগ দেওয়া হয়। এরপরই প্রেসিডেন্ট আউন নওয়াফ সালামকে তলব করে তাকে এই দায়িত্ব দেন। তবে সালাম বর্তমানে বিদেশে আছেন এবং আজ মঙ্গলবার তার দেশে ফেরার কথা রয়েছে।

লেবাননের প্রচলিত রাজনৈতিক রীতিনীতির অনুযায়ী, প্রধানমন্ত্রীর পদে ঐতিহ্যগতভাবে একজন সুন্নি মুসলমান আসীন থাকেন। আর প্রেসিডেন্ট সর্বদা একজন ম্যারোনাইট খ্রিস্টান এবং সংসদীয় স্পিকার একজন শিয়া মুসলিম।

১৯৫৩ সালে একটি বিশিষ্ট রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণকারী সালাম একজন সুন্নি মুসলিম। লেবাননের ১৯৭৫-১৯৯০ সালে লেবাননের গৃহযুদ্ধের আগে তার চাচা সায়েব সালাম দেশটির প্রধানমন্ত্রী হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তার চাচাতো ভাই তাম্মাম সালাম ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত একই পদে ছিলেন।

সালাম হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর এবং সরবোন বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে দুটি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তিনি ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত জাতিসংঘে লেবাননের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ১৪ মাস ধরে চলা সংঘাত থেকে বেরিয়ে আসার প্রেক্ষাপটে সালামকে এই নিয়োগ দেওয়া হলো। সংঘাত-পরবর্তী পুনর্গঠন ছাড়াও দেশটি গভীর অর্থনৈতিক সংকটসহ উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

Tags: আইসিজেপ্রধানমন্ত্রীপ্রেসিডেন্টলেবাননলেবাননের প্রধানমন্ত্রী
Previous Post

সবার দোয়া চেয়েছেন খালেদা জিয়া

Next Post

মারা গেছেন আজাদ আলী বীর প্রতীক

Next Post
প্রয়াত আজাদ আলী বীর প্রতীক এর ছবি, বয়সে বৃদ্ধ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন আজাদ আলী বীর প্রতীক

সন্ধ্যায় ধানক্ষেতের পাশে দাঁড়ানো একজন ব্যক্তি, সূর্য অস্তমিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কয়েক বিভাগে তাপমাত্রা কমার পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT