চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইশরাককে মেয়র ঘোষণা চ্যালেঞ্জের রিটের লিভ টু আপিল নিষ্পত্তি

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
1:54 অপরাহ্ন 29, মে 2025
in - সেমি লিড, আনন্দ আলো
A A
ঢাকার সুপ্রিম কোর্টের ভবন, আকাশে মেঘের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার সিদ্ধান্ত চ্যালেঞ্জের রিট খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্নাঙ্গ আপিল বিভাগ বেঞ্চ এই আদেশ দেন। এর আগে রিট আবেদনকারী ও ইশরাক হোসেনের পক্ষে বক্তব্য শুনেন সর্বোচ্চ আদালত।

আজকের এই লিভ টু আপিল নিষ্পত্তির আদেশের ফলে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার গেজেট স্থগিত হয়নি বলে জানান তার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তবে আজকের আদেশের পর রিট আবেদনকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার গেজেটের কার্যকারিতা আর নেই। অন্যদিকে, নির্বাচন কমিশনের আইনজীবী ড. মো: ইয়াসিন খান বলেন, সুপ্রিম কোর্ট আজ স্মরণ করিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন তার কাজ করার ক্ষেত্রে সাংবিধানিক ভাবে স্বাধীন। এবিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদের করা রিটটি ‘নট মেইনটেইনঅ্যাবল’ বলে গত বৃহস্পতিবার পর্যবেক্ষণসহ খারিজ করে দেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ।
সে আদেশের বিরুদ্ধে সোমবার আপিল বিভাগে লিভ টু আপিল করেন রিটকারি। লিভ টু আপিলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেটের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। সে নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়ার সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে গত ২৭ মার্চ মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম। এরপর গত ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে মেয়র হিসেবে ইশরাক হোসেনকে এখনো শপথ পড়ানো হয়নি।

Tags: ইশরাকইসিসুপ্রিম কোর্ট
Previous Post

মেসি-সুয়ারেজের জোড়া গোল, জিতেছে মিয়ামি

Next Post

বিয়ের পিঁড়িতে আখিল আক্কিনেনি, পাত্রী কে?

Next Post
বিয়ের পিঁড়িতে আখিল আক্কিনেনি ও পাত্রী, প্রেমের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পিঁড়িতে আখিল আক্কিনেনি, পাত্রী কে?

পাকিস্তানের পতাকার সাথে বিটকয়েনের ছবি, ক্রিপ্টোকারেন্সি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটকয়েন রিজার্ভ নিয়ে আন্তর্জাতিক ক্রিপ্টো আঙ্গিনায় পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT