চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাম না পেয়ে ডাস্টবিনে ফেলা দেয়া হচ্ছে চামড়া

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
10:06 পূর্বাহ্ন 01, জুলাই 2023
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
চামড়ার অবশিষ্টাংশ ও আবর্জনা রাস্তার পাশে পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে কোরবানি পশুর চামড়া বৃষ্টির পানিতে ভাসছে। ময়লা-আবর্জনার ভাগাড়ে ফেলে দেয়া হচ্ছে চামড়া। চামড়ার কোন দাম না থাকায় বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। গরুর চামড়া বিক্রি হলেও ছাগলের চামড়া কেনেনি কেউ।

বৃষ্টির কারণে গরুর চামড়া প্রক্রিয়াজাত করা নিয়ে চরম বিপাকে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। ফেলে দেওয়া ছাগলের চামড়া পৌরভার ময়লার গাড়ি তুলে নিয়ে তা ভাগাড়ে নিয়ে যাচ্ছে।

শুক্রবার ৩০ জুন বিকেলে দিনাজপুরের ঐতিহ্যবাহী রামনগর চামড়া বাজারে গিয়ে এমন দৃশ্য চোখে পড়েছে।

স্থানীয় চামড়া ব্যবসায়ী মকবুল হোসেন জানালেন, ‘আগে আমরা কোরবানির দিন বাড়ি বাড়ি গিয়ে চামড়া কেনার প্রতিযোগিতা করতাম। কিন্তু এবার গুটি কয়েকজন এ কাজ করেছে। ক্রেতা না পাওয়ায় পশু কোরবানির অনেকে চামড়া দিয়ে দিয়েছে মাদ্রাসা ও এতিমখানায়। এসব প্রতিষ্ঠানে দায়িত্বরত ব্যক্তিরা আমাদের চামড়া এনে দিয়েছে। এবার গরুর চামড়া কিনেছি সর্বোচ্চ ৩০০ এবং সর্বনিম্ন ১০০ টাকায়। ছাগলের চামড়া ফ্রিতেও কেউ নেয়নি। এতে ছাগল এবং ছোট ছোট গরুর অনেক চামড়াই ফেলে দিতে বাধ্য হয়েছে সাধারণ মানুষ। ঈদের দিন বিকেল থেকে বৃষ্টি হওয়ায় ড্রেন-নর্দমার পানিতে চামড়া ভাসছে।এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।’

অন্যদিক বৃষ্টিতে চামড়ায় লবণ লাগানো নিয়ে চরম বিপাকে পড়েছেন অনেক ব্যবসায়ী। ছাগলের চামড়া ফেলে দিয়েছে ব্যবসায়ীরা। রামনগর চামড়া বাজার এলাকায় রাস্তায় পড়ে আছে হাজার হাজার ছাগলের চামড়া। বিশেষ করে রাত ও সকালের দিকে ভারি বর্ষণ হওয়ায় ছাগলের চামড়াগুলো রাস্তায় বৃষ্টির পানিতে ভাসতে দেখা যায়।

রামনগর বাজারে ছাগলের চামড়া নিয়ে আসা মোয়াজ্জেম হোসেন জানান. তিনি ৮০টি ছাগলের চামড়া নিয়ে এসেছেন। কিন্তু কেউ এক টাকাও দাম বলছে না। তাই তিনি চামড়া ফেলে দিয়ে চলে যাচ্ছেন।

দিনাজপুর পৌরসভার ময়লা পরিবহন ট্রাকের গাড়িচালক আমানুল্লাহ হাসান নয়ন বলেন, রামনগর মোড় ফেলে যাওয়া ছাগলে চামড়া ট্রাকে তুলে নিয়ে মাতাসাগর ময়লার ভাগাড়ে ফেলছেন। তিনি পাঁচ গাড়ি ছাগলের চামড়া ভাগাড়ে ফেলেছেন। আরও ফেলার প্রস্তুতি নিচ্ছেন।

চামড়া ব্যবসায়ী লিয়াকত আলী জানান, চামড়ার ব্যবসা এমনিতেই খারাপ অবস্থা। চামড়া নিয়ে বিপদে আছি, আবার বৃষ্টি। শ্রমিকরা কাজ করছে না। ঈদে মানবিক কারণে বৃষ্টিতে ভিজে কাজ করতেও বলা যাচ্ছে না। বেশকিছু চামড়া রাস্তার ধারে পড়ে আছে। জানি না চামড়াগুলোকে প্রক্রিয়াজাত করতে পারব কি না-এনিয়ে দুঃচিন্তায় আছি।

Tags: দিনাজপুর
Previous Post

আগ্নেয়াস্ত্রসহ ২ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Next Post

হলি আর্টিজানে জঙ্গি হামলার ৭ বছর

Next Post
চট্টগ্রামে সামরিক বাহিনী ও পুলিশ মোতায়েন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

হলি আর্টিজানে জঙ্গি হামলার ৭ বছর

চ্যাম্পিয়ন্স লিগে বর্ষসেরা গোলের জন্য মেসি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে বর্ষসেরা গোল মেসির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT