সেন্টমার্টিন্স দ্বীপ লিজ দিলে ক্ষমতায় থাকতে সমস্যা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের সম্পদ কারো কাছে মুচলেকা দিয়ে ক্ষমতা চান না বঙ্গবন্ধু কন্যা। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-ভোট ডাকাতি নাকি উন্নয়ন, কোনটা মানুষ চায় তা তাদেরই বেছে নিতে হবে। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলেও এই ইস্যুতে সাংবিধানিক সংকট সৃষ্টি করে তারা কী ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায়?







